মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে আ’লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আহত
সোনারগাঁয়ে আ’লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আহত
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
সোনারগাঁ  প্রতিনিধি:
 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামীলীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আহত হয়েছে। শুক্রবার রাতে নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির নেতৃত্বে এ হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার সকালে আহত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ফারুক বাদি হয়ে ১১ জনকে আসামী করে   সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নির্বাহী কমিটির সদস্য মো. ফারুক ও মো. সাগর  লাধুরচর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে প্রচারপত্র বিলি শেষে শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন।
 পথে চৌরাপাড়া কাঠ ব্রীজ এলাকায় আগে থেকে উৎপেতে থাকা নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল্লাহ সরকারে নেতৃত্বে মো. সাব্বির হোসেন, মো. নয়ন, সাইফুল ইসলাম, রাকিব হোসেন, আকতার হোসেন, মো. বাচ্চু মিয়া, আতাউর রহমান, ফিরোজ মিয়া, মো. বাবুল মিয়া ও মোক্তার হোসেন দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, হকিস্টিক ও লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় মো. ফারুক ও মো. সাগর আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মো. সাগরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় গতকাল শনিবার সকালে আহত মো. ফারুক বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
আহত ফারুকের দাবি, দীর্ঘদিন ধরে চৌরাপাড়া এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে হামলাকারীরা। তাদের মাদক ব্যবসার প্রতিবাদ করায় তারা হুমকি দিয়ে আসছে। গত শুক্রবার রাতে ৩১ দফার প্রচার শেষে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে শহিদুল্লাহ সরকারের নেতৃত্বে তাদের ওপর হামলা করে। হামলায় তারা দু’জন আহত হন।
অভিযুক্ত নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল্লাহ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে ক্ষুদে বার্তা দিয়েও সাড়া মেলেনি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম