শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ, কার্যালয়ে তালা
সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ, কার্যালয়ে তালা
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ মোল্লার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। গতকাল রোববার সকালে নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এসময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে ভোট চোর, দূর্নীতিবাজ, অবৈধভাবে চেয়ার দখলকারী ¯েøাগান দিয়ে চেয়ারম্যানের ২৪ ঘন্টার মধ্যে অপসারণ দাবি করে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ দাবী করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ কারীদের দাবি, ফ্যাসিবাদী আওয়ামীলীগের ক্ষমতায় থাকাকালীন সময়ে রাতের আধারে ভোট চুরি করে অবৈধভাবে ইউপি চেয়ারম্যানের পদ দখল করেন আব্দুর রশিদ মোল্লা। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে সাদিপুর ইউনিয়নে দখলদারিত্বসহ সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছেন। দুর্নীতি করে হয়েছেন কোটি কোটি টাকার মালিক। এ  ভোট চোর চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও মামলা দিয়ে বাড়িতে থাকতে  দেননি।এ চেয়ারম্যানের অত্যাচারে অতিষ্ঠ সাদিপুর ইউনিয়নের সাধারণ জনগণ। অপকর্মের হোতা  চেয়ারম্যানকে এ পরিষদ কার্যালয়ে আর বসতে দেওয়া হবে না। পদত্যাগ না করা পর্যন্ত পরিষদের সকল কার্যক্রম করতে দেওয়া হবে না বলে হুশিয়ারী দেন।

সাদিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আওলাদ হোসেন বলেন, ইউপি চেয়ারম্যানের অত্যাচারে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। তাকে সাদিপুর বাসি আর দেখতে চায় না। তাকে দ্রæত পদত্যাগ করতে হবে।

নাম প্রকাশে  অনিচ্ছুক দুজন ইউপি সদস্য জানান, চেয়ারম্যান ক্ষমতার দাপটে কোন দিন পরিষদে সদস্যদের নিয়ে সভায় বসেননি। কোন প্রকল্প থেকে কত টাকা বরাদ্দ এসেছে তা জানতে পারিনি। তিনি একাই আত্মসাৎ করেছেন। তার বিচার দাবি করছেন তারা।

সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপির নেতাকর্মীদের আমার পক্ষ থেকে কোন প্রকার মামলা বা হয়রানী করা হয়নি। এতোদিন কিছু বললো না, এখন সরকার পরিবর্তন হওয়ায় আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।

সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, পরিষদ কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। চেয়ারম্যান নিজ দায়িত্বে পরিষদের বসতে পারলে বসবেন। এ পরিস্থিতিতে এ বিষয়ে আমার কোন নির্দেশনা নেই।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ