শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:০৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর
সোনারগাঁয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর
  সর্বশেষসারাদেশআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সোনারগাঁ  প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীর গোডাউনে হামলা চালিয়ে ওই ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে যুবলীগ নেতারা। হামলাকারীরা ব্যবসায়ী গোডাউনে ব্যাপক ভাংচুর করে।

মঙ্গলবার (১২মে) সকাল পৌনে ৮ টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ঋষিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালায় বলে জানা গেছে। নাজিম উদ্দিন (৪৪) নামের ওই ব্যবসায়ীকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত ব্যবসায়ী বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার  মোগরাপাড়া ইউনিয়নের  কাবিলগঞ্জ গ্রামের জিপসন ও ইন্টোরিয়ার ব্যবসায়ী নাজিম উদ্দিন মোগরাপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। তিনি এলাকায় ব্যাপক প্রচার প্রচারনা চালান। এতে ক্ষিপ্ত হন মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ওই ওর্য়াডের সাবেক সদস্য মো. মজিবুর রহমান। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বেশকিছু দিন যাবৎ শত্রুতা ও বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ব্যবসায়ী নাজিমউদ্দিন কাবিলগঞ্জ ঋষিপাড়া এলাকায় তার ব্যবসায়ী গোডাউনে যায়। এসময় যুবলীগ নেতা মজিবুর রহমানের নেতৃত্বে জাহের, ইয়ান, ইয়ামিনসহ ৪/৫ জনের একটি দল পূর্ব পরিকল্পিত ভাবে রামদা, চাপাতি, লোহার রড, কাঠের ও বাঁশের লাঠি সোঠা ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ীর গোডাউনে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়।

হামলাকারীরা ব্যবসায়ী নাজিম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বকভাবে জখম করে। পরে স্থানীয়রা ওই ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত ব্যবসায়ী নাজিম উদ্দিন বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আহত ব্যবসায়ী নাজিম উদ্দিন জানান, আমি আমার ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করবো। আমি এলাকার লোকজনদের পাশে থেকে তাদের বিভিন্ন সেবা দিয়ে আসছি। এ নিয়ে সাবেক মেম্বার যুবলীগ নেতা মজিবুর রহমান আমাকে ও আমার কর্মকান্ডে হিংসা করে। বিভিন্ন সময়ে এ নিয়ে কথাকাটাকাটি হয়ে এক পর্যায়ে তার সাথে শত্রুতা ও বিরোধ চলে। এ বিরোধে মঙ্গলবার সকালে মজিবুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্র সজ্জিত হয়ে আমার গোডাউনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। তারা আমাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বকভাবে জখম করে। হামলাকারীরা আমার গোডাউনে থাকা জিপসন, ইন্টোরিয়ার ডিজাইন, ডেকোরেশনের যাবতীয় মালামাল ভাংচুর করিয়া প্রায় ৬০ লাখ টাকার ক্ষতিসাধন করে।

অভিযুক্ত মজিবুর রহমান ঘটনার অস্বীকার করে বলেন, তারা আমার আত্মীয়। কোন হামলার ঘটনা ঘটে নি। আমি অসুস্থ, আজ ফজর নামাজের পর ঢাকায় গিয়েছি রক্ত পরিক্ষা করতে। আমি এ ঘটনার সাথে জড়িত নয়। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। তাদের জায়গায় একটি কাঠাল গাছ নিয়ে দন্ধ অন্য লোকের সাথে। তারা হামলা করেছে বলে আমি শুনেছি।

সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ