মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে এনসিপির পরিচয়ে প্রতারণার অভিযোগ  
সোনারগাঁয়ে এনসিপির পরিচয়ে প্রতারণার অভিযোগ  
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালতবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
সোনারগাঁ  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পরিচয়ে নাজমুল হুদা নামের এক যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। জাল দলিলের মাধ্যমে প্রতারনা করে আদালতে মামলা ও জমির বিরোধকে কেন্দ্র করে মোটা অংকের টাকা দাবির অভিযোগ তোলা হয়।
গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের এ অভিযোগ তুলেন। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন মো. আল মামুন নামের এক ব্যবসায়ী। এসময় তার সঙ্গে ছিলেন তার ব্যবসায়ীক সহযোগী  রুহুল  হায়দার শামীম, মফিজুল ইসলাম মুকুল, শহিদুল ইসলাম পান্না।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ব্যবসায়ী আল মামুন বলেন, মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী এলাকার কৃষ্ণাদি মৌজায় তারা ৯ বন্ধু একত্রিত হয়ে ব্যবসায়ের জন্য ১২৬ শতাংশ জমি আম মোক্তার নামা দলিলের মাধ্যমে এম এ বাছেত ও তার স্ত্রী দৌলতুন নেছার কাছ থেকে ক্রয় করে ভোগ দখলে আছেন। পরবর্তীতে এম এ বাছেতের মৃত্যু হলে স্ত্রী, তার বড় ছেলে আরিফুল রহমান, দ্বিতীয় পুত্র নাজমুল হুদার কাছ থেকে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব এ্যাটনীর মাধ্যমে দলিল করে নেন। ওই দলিলে নাজমুল হুদার শ্বশুর আনোয়ার হোসেন ও চাচা শ্বশুর বদিউর রহমান স্বাক্ষী হিসেবে দলিল সম্পাদন করেন।
তিনি আরো বলেন, তাদের কাছে জমি বিক্রি করার পরও সিনিয়র সহকারী জজ সোনারগাঁ আদালতে দেওয়ানী  মোকদ্দমা দায়ের করেন। ওই মামলায় অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব এ্যাটনীর মাধ্যমে দলিল বাতিল চাওয়া হয়। আদালতে মামলা থাকার পরও সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে ভুয়া দলিলের মাধ্যমে নামজারীর আবেদন করেন। পরে দু’পক্ষের উপস্থিতিতে নামজারীর আবেদন বাতিল করে দেন। প্রতারণার মাধ্যমে নামজারী করতে না পারায় সে পুনরায় আদালতে ওই জমিতে স্থিতিবস্থা বজায় রাখার আবেদন করেন। আদালত উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অমান্য করে এনসিপির সোনারগাঁ উপজেলার সদস্য পরিচয়ে ওই জমিতে সাইনবোর্ড সাটিয়ে দেন। এতে করে আদালত অবমাননার সামিল বলে মনে করেন।
ব্যবসায়ী আল মামুনের দাবি, জমির এ বিরোধকে কেন্দ্র করে তাদের কাছ থেকে তার কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করেন নাজমুল হুদা। এছাড়াও বিভিন্ন সময়ে এনসিপি দলকে ব্যবহার করে অপহরণ ও হত্যার হুমকি প্রদান করেন। জমি বিক্রির পরও জমি ফেরতের জন্য আদালতে মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের করেন।
অভিযুক্ত নাজমুল হুদার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বাবা এম এ বাছেতের মৃত্যুর পর তাকে মামুন গংরা অপহরণ করে সাব রেজিষ্ট্রি অফিসে নিয়ে জোরপূর্বক জমি পাওয়ার অব এ্যাটর্নির মাধ্যমে লিখে নেন। এ ঘটনায় তিনি আল মামুন, সাব রেজিষ্ট্রার ও জেলা রেজিষ্ট্রারকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেন। তিনি এনসিপিকে ব্যবহার করেননি বলে দাবি করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সোনারগাঁ উপজেলা আহবায়ক শাকিল সাইফুল্লাহ বলেন, জমি সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আদালতের রায় জমিতে স্থিতিবস্থা বজায় রাখার পরামর্শ দিয়েছি। এছাড়াও এনসিপির পরিচয়ে কেউ প্রতারণা করলে প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম