শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:২৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম
সোনারগাঁয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
 নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সিয়াম নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বখাটেরা।
 রোববার দুপুরে কলেজ থেকে ফেরার পথে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা তাকে কুপিয়ে জখম করে। আহত ওই ছাত্রকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ওই ছাত্রের বাবা মো. বদুন বাদি হয়ে রোববার সন্ধ্যায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
 জানা যায়, সোনারগাঁ পৌরসভার সাহাপুর গ্রামের মো. বদুন মিয়ার ছেলে সোনারগাঁ সরকারী কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র মো. সিয়ামের সাথে পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের নবী আলীর ছেলে মো. জাফরের সম্প্রতি তুচ্ছ ঘটনায় কথাকাটাকাটি হয়। ওই কাথা কাটাকাটির জের ধরে গতকাল রোববার দুপুরে কলেজ থেকে ফেরার পথে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মা জেনারেল হাসপাতালের সামনে আগে থেকে ওৎ পেতে থাকা  বখাটে জাফরের নেতৃত্বে রিফাতসহ ৫-৭জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা করে। এসময় তাকে হামলাকারীরা এলোপাথারীভাবে মারধর করে। এসময় তাদের কেচি দিয়ে পিঠে ও হাতে কুপিয়ে জখম করে। আহত ওই ছাত্রের ডাক চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত ছাত্রের বাবা মো. বদুন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনেক দিন আগে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। ওই সময় তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। গতকাল কলেজ থেকে ফেরার পথে তাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। তাদের মোবাইল বন্ধ করে আত্মগোপনে চলে যায়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, কলেজ ছাত্রকে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ