বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৫

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে কাভার্টভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সোনারগাঁয়ে কাভার্টভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
  সর্বশেষ • প্রধান সংবাদ • বিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাভার্ড ভ্যানের চাপায় কাজী আনোয়ার হোসেন(৩৮) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
 এসময় তার ছেলে কাজী আরাফ হোসেন আহত হয়। গত রোববার সন্ধ্যায় গাজীপুর- মদনপুর সড়কের এশিয়ান হাইওয়েরর জামপুরের বস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 নিহত কাজী আনোয়ার হোসেন উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর কাজীপাড়া গ্রামের মৃত কাজী মহিউদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যান ও চালককে আটক করে। আটককৃত কার্ভাড ভ্যান চালক মো. আলমগীর হোসেন বরিশালের বেতাগী থানার বুড়া মজুমদার এলাকার হাবিবুর রহমানের ছেলে ।
এদিকে গতকাল সোমবার সকালে নিহতের জানাযা শেষে মহজমপুর সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে সুতা বোঝাই করে মাধবদীর উদ্দেশ্যে গত রোববার কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো- ড-১১-১৫৯৭) রওনা হয়। পথে সন্ধ্যায় সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেল চালক কাজী আনোয়ার হোসেন এবং তার  ছেলে কাজী আরাফ হোসেন গুরুতর আহত হয়। পরে তাদের হাসপাতালে নেওয়ার পথে কাজী আনোয়ার হোসেন মারা যান। আহত কাজী আরাফ গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃত চালকসহ গাড়িটি জব্দ করে তালতলা তদন্ত কেন্দ্রে নিয়ে যায় পুলিশ।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, কার্ভাড ভ্যানসহ চালককে পুলিশ আটক করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান