রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৫২

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে গৃহবধুকে কুপিয়ে হত্যার অভিযোগ
সোনারগাঁয়ে গৃহবধুকে কুপিয়ে হত্যার অভিযোগ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের দক্ষিন দামাদরদী গ্রামে হুরুন নেছা (৫০) নামে এক  গৃহবধুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বিকেলে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 এর আগে গত বুধবার মধ্য রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে পরিবার দাবি করেন।
নিহত হুরুন নেছা উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দক্ষিন দামাদরদী গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের পরিবারের দাবি, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দক্ষিন দামাদরদী গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী হুরুন নেছা গত বুধবার মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘরের বাইরে বের হন।পরে ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে তাকে বাড়ির পাশে টিউবওলের সামনে মাথায় ও পিঠে এলোপাতারিভাবে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন।
 পরে পরিবারের লোকজন তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংঙ্কাজনক হওয়ায়   কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। পরে পরিবারের লোকজন তাকে সাইনবোর্ড এলাকায় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত হুরুন নেছার বড় ছেলে মামুন মিয়া জানান, তারা ভাঙারী ব্যবসায়ী। রাতে দুর্বৃত্তরা ভাঙারী চুরি করে নিয়ে যাওয়ার সময় মা তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা তার মাকে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তিনি দাবি জানিয়েছেন।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, হত্যাকান্ডের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকান্ডের বিষয়টি রহস্যজনক। হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ