শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৩৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে ওষুধ ব্যবসায়ীকে হাত-পা ভেঙ্গে কুপিয়ে জখম
সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে ওষুধ ব্যবসায়ীকে হাত-পা ভেঙ্গে কুপিয়ে জখম
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নরায়ণগঞ্জে সোনারগাঁয়ে পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ওষুধ ব্যবসায়ীকে হাত-পা ভেঙ্গে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই ব্যবসায়ীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢামেকে নিয়ে যায়। এ ঘটনায় ওই ব্যবসায়ীর বড় ভাই মাসুম মিয়া বাদী হয়ে গতকাল রোববার সকালে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে এ ঘটনায় অভিযোগ দায়ের করা হলেও কোন মামলা হয়নি।
জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া পাচআনী পাড়া এলাকার মোতালিব মিয়ার ছেলে ওষুধ ব্যবসায়ী মামুনুর রশিদ জামপুর ইউনিয়নের তালতলা বাজারে ফার্মেসীতে ওষধের ব্যবসা পরিচালনা করেন।  ২০২৪ সালের  আগষ্ট মাসে তাদের বিল্ডিং নির্মাণকালে তার কাছে একই গ্রামের মন্না মিয়ার ছেলে হারুন ও তার লোকজন ৫ লাখ টাকা চাদাঁ দাবী করে। এনিয়ে তাদের মধ্যে বিভিন্ন সময়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরে গত শনিবার রাতে মামুনুর রশিদ ফার্মেসী বন্ধ করে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিত ভাবে হারুনের নেতৃত্বে আসিফ, রায়হান, সুমন, সোহাগ, সেলিমসহ ৮-১০জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তার হাত-পা ভেঙ্গে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ওষুধ ব্যবসায়ী মামুনুর রশিদের ভাই মাসুম মিয়ার দাবি, অভিযুক্ত হারুন তাদের প্রতিবেশী। তাদের সঙ্গে এক সময় জমি সংক্রান্ত বিরোধ ছিল। সম্প্রতি বিল্ডিং নির্মাণের সময় চাদাঁ না দেওয়ায় তার পরিবারের ওপর আক্রশ ছিল। শনিবার রাতে তালতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে তার ভাইকে একা পেয়ে কুপিয়ে জখম করে। তার দু’পা পিটিয়ে ভেঙ্গে ফেলা হয়।
অভিযুক্ত হারুনের দাবি, তিনি স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষক। ঘটনার দিন তিনি ঢাকায় তার ছেলেকে নিয়ে নাক কান গলা ইনস্টিটিউশনে ডাক্তারের কাছে গিয়েছিলেন। কে বা কারা তার ওপর হামলা করে তিনি জানেন না। তবে তাদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ থাকায় তাকে ফাঁসানোর চেষ্টা চলছে।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, এঘটনায় থানায় অভিযোগ গ্রহন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ