মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের মহিলাসহ ৫জন আহত
সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের মহিলাসহ ৫জন আহত
  সর্বশেষপ্রধান সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের মহিলাসহ ৫জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জামপুর ইউনিয়নের আলমপুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় আহতের ছেলে আঃ ছালাম বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মৃত আব্দুল বারেকের ছেলে আঃ সালামের সাথে পাশ্ববর্তী মজিবুর রহমানের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুজিবুর রহমানে নেতৃত্বে আতাবুর রহমান, হাবিবুর রহমান, মো. শরীফ, আব্দুল মান্নান, সোহরাব, পনিরসহ ১০-১২জনের একটি দল লাঠিসোটা, দা, টেঁটা, বল্লম নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় আব্দুস সালামের মা সানোয়ারা বেগম, স্ত্রী নিলুফা আক্তার, বোন খাদিজা আক্তার, তার ভাবি সালমাসহ ৫জন আহত হয়। আহতদের পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে হামলাকারীরা। এলঅকাবাসী আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত সানোয়ারা বেগমের ছেলে আঃ ছালাম বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। আব্দুস সালাম বলেন, আমাদের জমি নিজেদের দাবি করে জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করছে। এতে বাধা দেওয়ায় আমাার বৃদ্ধ মাসহ ৫জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। এ জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। অমান্য করে তারা বিল্ডিং নির্মাণ করছেন। অভিযুক্ত মজিুবুর রহমান বলেন, আমাদের জমি দীর্ঘদিন ধরে আব্দুস সালাম দাবি করে। আমাদের জমিতে বিল্ডিং করতে গেলে তারা বাধা দিয়ে আমাদের আর্থিক ক্ষতির সম্মুখীন করে। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। এসময় আমাদেরও ৩জন আহত হয়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, জমি সংক্রান্ত বিরোধে উভয় পক্ষের দুটি অভিযোগ গ্রহন করা হয়েছে। অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম