মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে দুই বাড়িতে ডাকাতি স্বর্ণলংকারসহ ১০ লাখ টাকার মালপত্র লুট
সোনারগাঁয়ে দুই বাড়িতে ডাকাতি স্বর্ণলংকারসহ ১০ লাখ টাকার মালপত্র লুট
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের সেকেরহাট গ্রামে দুই ব্যবসায়ীর বাড়িতে দূর্ষর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
 শুক্রবার দিবাগত রাতে এ ডাকাতি সংঘটিত হয়েছে। মুখোশধারী ডাকাতদল বাড়ির জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে স্বর্ণলংকার, নগদ টাকা ও মোবাইল সেটসহ প্রায় ১০লক্ষাধিক টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে সোনারগাঁ থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, উপজেলার জামপুর ইউনিয়নের সেকেরহাট গ্রামে তার বাড়ি। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ১০-১২জনের একটি মুখোশধারী ডাকাত দল তার বাড়িতে হানা দেয়। বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৮০ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণ ও মোবাইলসেটসহ প্রায় সাড়ে ৭ লাখ টাকার মূল্যবান মালপত্র লুট করে নিয়ে যায়।
অপরদিকে একই গ্রামের পনির হোসেনের বাড়িতে ডাকাতরা হানা দিয়ে গেইটের তালা ভেঙ্গে আলমারীতে থাকা নগদ ৫০ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে সোনারগাঁ থানায় জাহাঙ্গীর আলম ও পনির হোসেন বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী জানায়, জামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ডাকাত আতংঙ্ক বিরাজ করছে। কাঁচপুর ইউনিয়নের বাঘরি গ্রামে এলাকাবাসীর গণপিটুনিতে ৪ ডাকাত মারা যাওয়ার পর কিছুদিন ডাকাতের উৎপাত বন্ধ ছিল। সম্প্রতি ঈদকে সামনে রেখে ডাকাতের উৎপাত বেড়ে যাওয়ার কারছে স্থানীয়দের মধ্যে আতংঙ্ক বিরাজ করছে। পুলিশের তৎপরতাও তেমন দেখা যাচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ। বর্তমানে রাতে পাহাড়া বসিয়ে ডাকাতি প্রতিরোধে চেষ্টা চলছে।
সোনারগাঁ থানার ওসি এসএম কামরুজ্জামান পিপিএম বলেন, ডাকাতির ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। বিষয়টি গুরুত্বে সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতিতে জড়িতদের গ্রেপ্তারে চেষ্ঠা চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম