শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫৮

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে দুই বাড়িতে ডাকাতি কুপিয়ে নগদ টাকার ও স্বর্ণলংকার লুট
সোনারগাঁয়ে দুই বাড়িতে ডাকাতি কুপিয়ে নগদ টাকার ও স্বর্ণলংকার লুট
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ, ২০২৪
শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের নোয়াকান্দি কুন্দেরপাড়া এলাকায় দুই বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গত শুক্রবার রাত দুইটার দিকে এ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে একজনকে কুপিয়ে নগদ ২০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণলংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আহত ওই ব্যাক্তিকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 কুন্দেরপাড়া এলাকার নুরুল হক ও ইসলাম মুন্সীর বাড়ির পরিবারের সদস্যদেরকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এ ডাকাতি সংঘটিত করে। এ ঘটনায় গতকাল শনিবার সোনারগাঁ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নোয়াকান্দি কুন্দেরপাড়া এলাকায় গত শুক্রবার রাত ১টার দিকে নুরুল হকের বাড়ির প্রধান  ফটকের তালা ভেঙ্গে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দ্বিতীয় তলায় গিয়ে বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন কক্ষের আসবাবপত্র তছনছ করে ৬ ভরি স্বর্ণ ও নগদ ২০হাজার টাকা নিয়ে যায়। পরে পাশ্ববর্তী ইসলাম মুন্সির বাড়িতে দেড় টার দিকে বাড়িতে দরজা ভেঙ্গে ডাকাতদল ঘরে প্রবেশ কজরে বাড়ির মালিক ইসলাম মুন্সীকে ধারালো চাপাতি দিয়ে মাথায় ও হাতে কুপিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করে। এসময় তার স্ত্রী আছিয়া বেগমকে জিম্মি করে তার ব্যবহৃত ২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে ডাকাতরা আসবাবপত্র তছনছ করতে থাকলে ইসলাম মুন্সীর ছেলে একরামুল ইসলাম কৌশলে বের হয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসতে থাকলে ডাকাতরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী আহত ইসলাম মুন্সীকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে। আহত ইসলাম মুন্সির অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার ছেলে এমদাদুল হক।  ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
সোনারগাঁ থানার ওসি এস এম কামরুজ্জামান পিপিএম জানান, ডাকাতির ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ