রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৫২

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা প্রতিপক্ষের দাবি ফাঁসানো হয়েছে
সোনারগাঁয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা প্রতিপক্ষের দাবি ফাঁসানো হয়েছে
  সর্বশেষপ্রধান সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জ  প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রæতার জের ধরে সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে এঘটনায় গতকাল বুধবার সোনারগাঁ থানায় আহতদের ভাবি জান্নাতুল ফেরসৌস রিমু বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ জুয়েল লিখিত বক্তব্যে দাবি করেন, নারী ঘটিত কারনে দুই ভাই নিজেদের মধ্যে ঝগড়া করে একে অন্যকে কুপিয়ে প্রতিপক্ষেকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন। গতকাল বুধবার বিকেলে উদ্ভবগঞ্জ এলাকায় সংবাদ সম্মেলন করে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, লিটন প্রধান, স্বাধীন, ওসমাণ গনি, সজিব, রাসেল প্রমুখ। জুয়েল লিখিত বক্তব্যে বলেন, জাইদেরগাঁও গ্রামের জসীমউদ্দিনের ছেলে আব্দুল হালিম রাতের বেলায় ফুর্তি করার জন্য একটি নারী নিয়ে বাড়িতে যায়। এসময় ছোট ভাই শেখ ফরিদ এতে বাঁধা দেয়। এতে রামদা ও চাপাতি নিয়ে এসে অন্যের ওপর আক্রমন করে। এসময় দুজন আহত হয়। এ বিষয়টি ভিন্ন খাতে নিয়ে প্রতিপক্ষ হিসেবে আমাদের ফাঁসানের জন্য থানায় মামলার আবেদন করে। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে জসীমউদ্দিনের সঙ্গে তাদের শত্রæতা চলছে। এ শত্রæতাকে কাজে লাগিয়ে আরো মামলা দেওয়ার ফন্দি আটছেন। সঠিক তদন্তের মাধ্যমে মামলা গ্রহন করার জন্য থানা পুলিশকে অনুরোধ করেন। অপরদিকে জান্নাতুল ফেরসৌস রিমু দাবি করেন , উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও গ্রামের জসীমউদ্দিনের সাথে আনোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে শত্রæতার ও দ্বন্ধ চলে আসছে। এ দ্বন্ধের জের ধরে একাধিকবার তাদের মধ্যে মামলা মোকদ্দমা চলছে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ইকবাল হোসেনের নেতৃত্বে আনোয়ার হোসেন, জুয়েল, ওসমান, মোখলেছুর রহমানসহ ২০-২৫জনের একটি দল তাদের বাড়িতে গিয়ে হামলা করে তার দুই দেবরকে কুপিয়ে আহত করে। সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো. মহসিন বলেন, দুই ভাই আহত হওয়ার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। পুলিশ তদন্ত করে সঠিক প্রমাণ সাপেক্ষে মামলা গ্রহন করবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ