বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৮

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে দুই যুবকের মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে দুই যুবকের মরদেহ উদ্ধার
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
সোনারগাঁ  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিজয় নগর এলাকা থেকে রিজওয়ান মিয়া (১৯) ও টিপুরদী এলাকা থেকে আব্দুস সাত্তার (৪০) নামের দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ মরদেহ উদ্ধারের পর নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।  মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিজয় নগর এলাকার নতুন সড়কের পাশে বারদী ইউনিয়নের ভটেরপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে রিজওয়ান মিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে ছিল।
খবর পেয়ে তারা  ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। অপর দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায়  চৈতী কম্পোজিটের পাশ থেকে শুক্রবার সকালে আব্দুস ছাত্তার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে কাচঁপুর হাইওয়ে পুলিশ। আব্দুস সাত্তার বন্দর উপজেলার মদনপুর এলাকার আলী হোসেনের ছেলে।
 পুলিশের ধারনা রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সে মারা যায়।
তালতলা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে যায়।
কাচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদির জিলানি জানান, সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কায় ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান