বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৮

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে দুর্বৃত্তের হাতে রাজমিস্ত্রী যুবক নিহত
সোনারগাঁয়ে দুর্বৃত্তের হাতে রাজমিস্ত্রী যুবক নিহত
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তের হামলায় আবু নাঈম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার  রাত ১০ টায় উপজেলার পরমেশ্বরদী এলাকার একটি সরিষা ক্ষেতের ভেতর থেকে ভিকটিমকে বস্তাবন্দী রক্তাক্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
নিহত আবু নাঈম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের মৃত আব্দুল হেকিমের ছোট ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পাশাপাশি এলাকায় একটি সমবায় সমিতিও পরিচালনা করতেন বলে জানা গেছে।
স্থানীয় সুত্রক জানা গেছে, পরমেশ্বরদী এলাকার একটি সরিষা ক্ষেতের ভেতরে ভিকটিমকে বস্তাবন্দী রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে তারা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ভিকটিমের মৃত্যু হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামান জানান, মরদেহের খবরে আমি হাসপাতালে এসেছি। আনুমানিক সাড়ে আটটায় তাকে কেউ আঘাত করে স্থান ত্যাগ করেছে বলে ধারণা করছি। তবে আপাতত কিছু বলা যাচ্ছে না। ভিকটিমের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তদন্ত করছি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ  বলেন, ঘটে যাওয়া হত্যার ঘটনায় আমরা কাজ করছি। আপাতত কিছু বলতে পারছি না,তবে তদন্ত চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান