বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৮

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
সোনারগাঁ  প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের পরদিন ইব্রাহিম মিয়া (৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলার পৌরসভার জয়রামপুরের ভিকটিমের বাড়ির পাশের একটি লিচু বাগানে মরদেহ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল আসিফ ইমাম।
নিহত ইব্রাহিম মিয়া সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে।
পরিবার সুত্রে জানা গেছে, নিহত ইব্রাহিম মিয়া গতকাল শুক্রবার বিকেলে খেলাধুলা করাকালীন সময়ে হঠাৎ নিখোঁজ হোন।  পরবর্তীতে অনেক খোজাখুজির পরও তাকে না পেয়ে এদিন রাতে পিতা মহব্বত আলী বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করান।
নিহতের পিতা মহব্বত আলী জানান, শুক্রবার বিকেলে তার ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোজাখুজি করে পাচ্ছিলো না। আজ সকালে তার বাড়ির পাশস্থ লিচু একটি বাগানে লাশ পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল আসিফ ইমাম জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের বাড়ির পাশের একটি লিচু বাগান হতে মরদেহ পাওয়া যায়। মরদেহ শরীরের আঘাতের চিহ্ন পাওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলে, তার পড়নে থাকা টাউজার গলায় পেচানো অবস্থায় ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান