মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে নিখোঁজের ৫দিন পর ঝোঁপ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে নিখোঁজের ৫দিন পর ঝোঁপ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
সোনারগা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সিরাজুল ইসলাম (৭০) নামের এক ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 শনিবার  সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকায় মেনিখালি নদীর পাশের বালুর মাঠের  ঝোঁপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গত ৬ এপ্রিল রোববার বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। নিহত সিরাজুল ইসলাম একই ইউনিয়নের ঝাউচর গ্রামের বাসিন্দা। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে ৮ এপ্রিল মঙ্গলবার ছেলে শামীম রেজা বাদি হয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ৫দিন পর গতকাল শনিবার তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, নিহত সিরাজুল ইসলাম গত ৬ এপ্রিল বিকেল থেকে নিখোঁজ ছিলেন। গতকাল শনিবার সকালে কান্দারগাঁও এলাকায় ঝোঁপের মধ্যে মরদেহটি পড়ে ছিল। স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের ছেলে শামীম রেজা জানান, তাদের কারো সাথে কোন শত্রæতা নেই। তার বাবা একজন শারিরিকভাবে অসুস্থ্য ছিল। কিভাবে তিনি এখানে এসেছেন তার মনে প্রশ্নে জন্ম দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তার বাবার মৃত্যুর আসল রহস্য উদঘাটনের জন্য দাবি জানিয়েছেন ।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান জানান, নিহত সিরাজুল কয়েকদিন যাবত নিখোঁজ ছিলেন।  তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় ধারণা করছি ঘটনাস্থলেই স্টোক বা অসুস্থ হয়ে পড়ে আর উঠতে পারেনি। তার  দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে না।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম