শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫৭

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে পারভেজ হত্যাকান্ডে ৪দিন পর মামলা
সোনারগাঁয়ে পারভেজ হত্যাকান্ডে ৪দিন পর মামলা
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

সোনারগাঁ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তাারকে কেন্দ্র করে পারভেজ হত্যাকান্ডের ৪ দিন পর মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে নিহতের ছোট ভাই মো. হৃদয় মিয়া বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় জমীমউদ্দিনকে প্রধান আসামী করে ৪৯ জন নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ১২জনকে আসামী করে এ মামলা দায়ের করা হয়। এর আগে গত শুক্রবার দুপুরে আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষে পশ্চিম কান্দারগাঁও গ্রামে মোতালেব মিয়ার ছেলে পারভেজ নিহত হন। এসময় উভয় পক্ষের টেঁটবিদ্ধসহ ৮ জন আহত হয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের জাকির হোসেন ও জসীমউদ্দীনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে দ্বন্ধ চলছিল। গত শুক্রবার জুমা নামাজের পর সোনারগাঁ রিজোর্ট সিটির মধ্য দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন টেঁটা, রামদা, লাঠি সোটা নিয়ে একে অপরে ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় জাকির পক্ষের পারভেজ, রিটন, হৃদয়, রুহুল আমিন, আক্তার হোসেন, জসীমউদ্দিন পক্ষের দেলোয়ার, জামান, কামাল, মহসিন আহত হয়।আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পারভেজ হোসেন মারা যান। পারভেজ হত্যাকান্ডের ৪দিন পর গত মঙ্গলবার রাতে এ মামলা দায়ের করা হয়। এর আগে বিকেলে পারভেজের লাশের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, পারভেজ হত্যাকান্ডের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। অপরাধ না করে মামলার এজহারে অন্তর্ভূক্ত হলে তদন্ত করে বাদ দেওয়া হবে। এজহারভূক্ত আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত