শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:২০

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে প্রকাশ্যে গুলি বর্ষণকারী সেই জিয়া পিস্তলসহ গ্রেফতার
সোনারগাঁয়ে প্রকাশ্যে গুলি বর্ষণকারী সেই জিয়া পিস্তলসহ গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

সোনারগাঁ  প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণকারী দুর্ধর্ষ সন্ত্রাসী মাইনুল ইসলাম জিয়াকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচআনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে গ্রেফতারকৃত জিয়ার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি গুলির খোসা, ৩টি চাপাতি এবং ৭টি টেঁটা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত জিয়া ফতুল্লা থানার পশ্চিম ভোলাইল এলাকার মোজা মিয়ার ছেলে।
র‍্যাব জানায়, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পাঁচআনি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই সময় জিয়া ও মাহি নামে দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুঁড়তে দেখা যায়। গুলিবর্ষণের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নজরে আসার পর র‍্যাব-১১-এর একটি বিশেষ টিম গোয়েন্দা নজরদারি শুরু করে। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জিয়ার অবস্থান নিশ্চিত হয়ে পাঁচআনি এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ ব্যাটেলিয়নের অপস্ অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানান, ভিডিও ফুটেজ দেখে অস্ত্রধারী সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে। এই ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত জিয়াকে আমরা বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত জিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ