শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৭

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে ভাতিজার পিটুনিতে চাচা খুনের প্রধান আসামীসহ দুইজন গ্রেপ্তার
সোনারগাঁয়ে ভাতিজার পিটুনিতে চাচা খুনের প্রধান আসামীসহ দুইজন গ্রেপ্তার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
 শজর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দি পূর্বপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইয়ের ঝগড়া মিমাংসা করতে গিয়ে ভাই ভাতিজাদের লোহার পাইপের আঘাতে নাসির উদ্দিন খুনের ঘটনায় প্রধান আসামীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ একটি দল।
 শুক্রবার ডেমরা ডগাইর পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। র‌্যাব-১১ মিডিয়া অফিসার এসএসপি সনদ বড়–য়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো- মামলার প্রধান আসামী হাসান মিয়া (২৪) ও তার বাবা আব্দুর রব (৫৫)। গ্রেপ্তারকৃতদের র‌্যাব সদস্যরা সন্ধ্যায় সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসিরউদ্দিন মারা যান। ওইদিন রাতে নিহতের ভাই জয়নাল আবেদিনের স্ত্রী জায়েদা বেগম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।
জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের সনমান্দি পূর্ব পাড়া গ্রামে গত শুক্রবার নিহতের ভাই জয়নাল আবেদিন তাদের বাড়িতে একটি রান্নাঘর নির্মাণ করেন। এক পর্যায়ে তার আরেক ভাই আব্দুর রব মিয়া ঘর নির্মাণে বাঁধা দেন। এক পর্যায়ে তাদের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। এসময় আব্দুর রবের ছেলে হাসান মিয়া ও আবুল কাশেম তাদের ঘর থেকে গ্যাসের পাইপ ও  লোহার রড নিয়ে জয়নাল আবেদিনের ওপর অতর্কিত হামলা করে। এসময় জয়নাল আবেদিনকে পিটিয়ে আহত করে। তার ডাক চিৎকারে তার আরেক ভাই নাসিরউদ্দিন এগিয়ে আসলে তাকেও ভাতিজা হাসান, কাশেম ও ভাই আব্দুর রব গ্যাসের পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে। এ ঘটনায় আরো তিনজন আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে নাসিরউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চারদিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার মারা যান। ঘটনার পর থেকে আসামীরা বাড়ি থেকে পালিয়ে যান। গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানার ডগাইর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামী হাসান ও তার বাবা আব্দুর রব মিয়াকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, জমি সংক্রান্ত বিরোধে হত্যাকান্ডের ঘটনায় দুই আসামীকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‌্যাব সদস্যরা। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম