বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৭

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে ভূমিকম্পে প্লাস্টিক গোডাউনে আগুনসহ তিনজন আহত
সোনারগাঁয়ে ভূমিকম্পে প্লাস্টিক গোডাউনে আগুনসহ তিনজন আহত
  সর্বশেষ • প্রধান সংবাদ • বিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
সোনারগাঁ  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভূমিকম্পে পিরোজপুর ইউনিয়নের পরিষদের পাশে দ্বীন ইসলামের প্লাস্টিক গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
 খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৪২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় গোডাউনের প্রায় সকল প্রকার মালপত্র পুড়ে যায়।
 এদিকে মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় দেয়াল চাপায় রাকেশ রায় (৩২) নামের এক যুবক আহত হয়েছে। সে ওই যাদব রায়ের ছেলে।
 তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ভূমিকম্প অনুভূত হওয়ার পর মারুফ হোসেন (১৭) নামের এক মাদ্রাসা ছাত্র দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়।
আহত ওই ছাত্রকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহত মারুফ উলুকান্দি মাদ্রাসার ছাত্র এবং ওই এলাকার মোশারফ হোসেনের ছেলে।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান, খবর পেয়ে পিরোজপুর এলাকায় গিয়ে একটি প্লাস্টিকের গোডাউনের আগুন ৪২ মিনিট চেষ্টার পর নিয়ন্ত্রনে আনা হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান