শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৩৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে মহিলা ইউপি সদস্যদের স্বামীকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
সোনারগাঁয়ে মহিলা ইউপি সদস্যদের স্বামীকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
সোনারগা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং সংরক্ষিত সদস্য নাদিয়া নূর রানুর স্বামীকে চাঁদা না পেয়ে পিটিয়ে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে রাস্তা নির্মাণ কাজের তদারকি করার সময় এ ঘটনা ঘটে। এসময় আরো একজনকে পিটিয়ে আহত করা হয়। আহতদে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে ভূক্তভোগী মো. শাহিন হোসাইন বাদি হয়ে সোনারগাঁ থানা ও আড়াইহাজার সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের গাবতলী খালপাড় হইতে এশিয়ান হাইওয়ে পর্যন্ত সরকারি বরাদ্ধে রাস্তা নির্মাণ কাজ শুরু করেন ইউপি সদস্য নাদিয়া নূর রানু। রাস্তা নির্মাণ কাজের তদারকি করেন তার স্বামী মো. শাহিন হোসাইন৷ নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে পাশ্ববর্তী আড়াইহাজার উপজেলার হোড়গাঁও গ্রামের আব্দুল আলীর ছেলে মো. ফরহাদের নেতৃত্বে দত্তেরকান্দি গ্রামের কাদিরের ছেলে মো. শাহিন ও রাব্বিসহ ৭-৮ জনের একটি দল এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় গত সোমবার দুপুরে সাড়ে ১২টার দিকে তারা এসে আগ্নেয়াস্ত্র ও লোহার রড ও লাঠিসোটা নিয়ে শাহিনকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে ইউপি সদস্যের স্বামীর বুকে পিস্তল ঠেকিয়ে নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় ষাটোর্ধ বাদল নামের এক ব্যাক্তি তাকে উদ্ধার করতে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভূক্তভোগী মো. শাহিন হোসাইন জানান, দীর্ঘদিন ধরে বহিরাগত সন্ত্রাসীরা এ এলাকায় প্রভাব বিস্তর করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন। এর আগেও ওই এলাকায় বহিরাগত সন্ত্রাসীরা এক যুবককে গুলি করে হত্যা করে।
অভিযুক্তদের সাথে যোগাযোগের জন্য ফোন করা হলে তাদের পাওয়া যায়নি৷ তবে ক্ষুদে বার্তা দিয়েও সাড়া  মেলেনি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন,  অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করা হয়েছে এমন অভিযোগ পেয়েছি। বিষয়টি মনে হয় পূর্ব বিরোধ। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ