শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩১

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ পঞ্চায়েত কমিটির পক্ষে সংবাদ সম্মেলন
সোনারগাঁয়ে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ পঞ্চায়েত কমিটির পক্ষে সংবাদ সম্মেলন
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা ও সুদের কারবারসহ নানা অপরাধমূলক কর্মকান্ড পরিচালনার অভিযোগে জাকির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল রোববার দুপুরে সোনারগাঁ রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে স্থানীয় পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন পঞ্চায়েত কমিটির সদস্য জয়নাল আবেদীন প্রধান।
তিনি জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের মৃত সেরাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (৫২) এলাকায় দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করে আসছে। উচ্চ হারে সুদ পরিশোধ করতে গিয়ে স্থানীয় বাদশাহ মিয়া, দুদু মিয়া, দেলোয়ার ও আব্দুর রবসহ প্রায় ২০টি পরিবার তাদের বসতভিটা হারিয়েছেন। বিগত সময়ে তার কাছ থেকে ঋন নিয়ে ঠিকমতো পরিশোধ করতে না পারায় অনেক পরিবারের সদস্যদের নানা ভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে। টাকা পরিশোধ না করতে পারলেই বসত ভিটা রেজিষ্ট্রি করে নিয়ে বাড়িছাড়া করারও অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, গত এক বছর পূর্বে স্থানীয় আমির হোসেনের ছেলে শান্তর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা দায়ের করে অনৈতিক ভাবে তাদের পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টাও করেন জাকির হোসেন।
পঞ্চায়েত কমিটির আরেক সদস্য শাহজাহান মিয়া জানান, জাকিরের অপরাধ কর্মকান্ডে গ্রাম পঞ্চায়েত কমিটি একাধিকবার সর্তক করার পর উল্টো তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেওয়া হয়। তার অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলাসহ সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি দাবী করেন। এব্যাপারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
অভিযুক্ত জাকির হোসেনের সাথে যোগাযোগ করার হলে তিনি অভিযোগ অস্বীকার করেন বলেন, একটি চক্র আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ধর্ষণ চেষ্টা মামলা তুলে না নেওয়ায় তাকে অপবাদ দেওয়া হচ্ছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ