মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিষ্ফোরণ একই পরিবারের ৪জন দগ্ধ 
সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিষ্ফোরণ একই পরিবারের ৪জন দগ্ধ 
  সর্বশেষপ্রধান সংবাদদৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
সোনারগাঁ  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় মোবাইল চার্জার বিস্ফোরণ হয়ে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার  জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোর সাড়ে ৪টায় কাঁচপুর ইউনিয়নের পাটাত্তা এলাকায় আজিজ মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আলাউদ্দিন (৩৫), তার দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪), এবং আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫)।
আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, তার ভাই কাঁচপুর এলাকার অনন্ত গার্মেন্টে কাজ করতেন। শনিবার ভোরে আলাউদ্দিন ওয়াশরুমে যাওয়ার সময় ঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় আলাউদ্দিন রুমে ঢুকতেই আগুনে ঝলসে যান। একই সময় ঘরে থাকা তার মা ও দুই মেয়েও আগুনে দগ্ধ হন। বাইরে থেকে দরজা বন্ধ থাকায় তারা দ্রুত বের হতে পারেননি। প্রতিবেশীরা চিৎকার শুনে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি ধারণা করছেন, ঘরে গ্যাস জমা ছিল। বিষ্ফোরন হওয়ার সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে।
প্রতিবেশী শরিফ মিয়া জানান, মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণ হয়। ঘরে সম্ভবত গ্যাস লাইন লিকেজ হয়ে গ্যাস জমে ছিল। জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে তারা দদ্ধ হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আলাউদ্দিনের ৪০ শতাংশ, সিমলার ৩০ শতাংশ, জরিনা বেগমের ২০ শতাংশ এবং শিফার ১২ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা ইনস্টিটিউটের ওয়ার্ডে চিকিৎসাধীন। তবে তিনি ছুটিতে থাকায় বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, আগুনে দগ্ধ হওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।    স্থানীয়রা দগ্ধদের হাসপাতালে নিয়ে গেছেন। তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম