শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫৭

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে মৎস চাষীকে কুপিয়ে হত্যা চেষ্টা
সোনারগাঁয়ে মৎস চাষীকে কুপিয়ে হত্যা চেষ্টা
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল আমিন নামের এক মৎস চাষীকে কুপিয়ে হত্যা চেষ্টা চালনো হয়েছে। আহতকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকালে আহতের ভাই আমিরুল ইসলাম বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাবাজার বাজার শেষে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা চেষ্টা করা হয়। সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও গ্রামের বুজরুত আলীর ছেলে আল আমিন ওই এলাকায় মাছের খামারের ব্যবসা করেন। খামারের ব্যবসা নিয়ে নাজিরপুর গ্রামের উত্তাল মিয়ার ছেলে মো. ফারুকের সাথে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গত শুক্রবার সকালে বাংলাবাজার থেকে বাজার করে ফেরার পথে আগে থেকে উৎ পেতে থাকা ফারুকের নেতৃত্বে ৪-৫জনের একটি দল গতিরোধ করে। এক পর্যায়ে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করে। আল আমিনের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। আহত আল আমিনকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতের ভাই আমিরুল ইসলাম জানান, তার ভাই একজন মাছ চাষী। মাছ চাষকে কেন্দ্র করে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। অভিযুক্ত মো. ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দু’পক্ষের কথাকাটাকাটির এক পর্যায়ে হামলার ঘটনায় আল আমিন আহত হয়। তবে তার মাথা ফেটে যায়। আমাদের লোকও একজন আহত রয়েছে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, মৎস চাষীকে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ