মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে রাব্বি হত্যা মামলার আসামি সজিব ডিবির জালে
সোনারগাঁয়ে রাব্বি হত্যা মামলার আসামি সজিব ডিবির জালে
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪

শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সোনারগা উপজেলা বাড়ি মজলিস এলাকার রাব্বি হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম সজিবকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দার চৌকশ একটি টিম ।
বুধবার দুপরে তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালাতে পাঠানো হয়েছে । এর আগে মঙ্গলবার রাতে বাড়ি চিনিষ সানজি ফিলিং স্টেশন এর পিছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম সজিব (২৭) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাড়ি চিনিষ এলাকার সাবেক মেম্বার মানিক মিয়ার ছেলে।
ডিবি (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন ,রাব্বি হত্যা মামলার একাধীক আসামি আমাদের নজর দারিতে রয়েছে ।এর মধ্যে সাইফুল ইসলাম সজিবকে গ্রেফতার করা হয়েছে ।অভিযান অব্যাহত রয়েছে বাকিদের ও গ্রেফতার করা হবে ।
তিনি আরো জানান, ডিবি পুলিশের উপ-পরিদর্শক এসআই এস এম শামিম’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকশ দল মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বাড়ি চিনিষ সানজি ফিলিং স্টেশন এর পিছন থেকে তাকে গ্রেপ্তার করে।
মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক এসআই এস এম শামিম জানান,গ্রেফতারকৃত সাইফুল ইসলাম সজিব রাব্বি হত্যার জড়িত চিহ্নিত খুনি । এলাকায় মাদক ব্যাবসা চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এছাড়াও সোনারগাঁ থানায় মাদক মামলার আসামি।
উল্লেখ্য যে, গত (৯জুন) রোববার রাত ১০টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামে ফজলে রাব্বী (২৯) নামের এক যুবককে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় নিহত ফজলে রাব্বীর মা সাহানারা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করে হত্যা মামলার অভিযোগ করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশ উপপরিদর্শক এসআই এস এস শামিম জানান, এই মামলায় এজাহার নামীয় আসামিসহ ৩ জনকে আটক করেছি। অচিরেই প্রধান আসামিসহ বাকিদের আটক করা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম