রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১৫

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সোনারগাঁয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
সোনারগা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে রিয়াজুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
এর আগে গত বুধবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে ওই শিশুকে ধর্ষণ করে।
 এঘটনায় ভূক্তভোগীর শিশুর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত রিয়াজুল ফরিদপুরের মধুখালী থানার গোপালপুর পূর্বপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিন শেখের ছেলে। সে পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে নুরা বেপারীর বাড়ির ভাড়াটিয়া। ভোক্তভোগী ওই শিশুকে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে নুরা বেপারীর বাড়ির ভাড়াটিয়া রিয়াজুল ইসলাম ও ভূক্তভোগী শিশুর পরিবার ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। ওই শিশুর বাবা রংঙের কাজ করেন।  মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। তাদের তিন সন্তানকে রেখে তারা কাজে চলে যান। গত বুধবার সকাল ৯টার দিকে বাড়ি ফাঁকা পেয়ে শিশুকে ডেকে আনে। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে অটোরিক্সাযোগে তুলে নিয়ে জৈনপুর এলাকায়  বিউটি আক্তারের পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশু চিৎকার দিলে স্থানীয়রা তাকে ধাওয়া দিলে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানায় ওই শিশুর মা বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে রতনপুর এলাকা থেকে অভিযুক্ত রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ওই শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ