বৃহস্পতিবার | ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৩০

নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার
সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সোনারগাঁ  প্রতিনিধি: 
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, সোনারগাঁ উপজেলা শাখার গুরুত্বপূর্ণ দুই পদধারী নেতাকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার বিকেলে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

​বহিষ্কৃত নেতারা হলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ এবং সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল।
​দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলীয় পদপদবি ব্যবহার করে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার স্পষ্ট অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।
​এ বিষয়ে দলের পক্ষ থেকে দুটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে যার মধ্যে রয়েছে, এখন থেকে উল্লিখিত বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখা এবং বহিষ্কৃত ব্যক্তিরা পরবর্তীতে দলীয় পদ-পদবি ব্যবহার করে অথবা কোনো নেতাকর্মীর সঙ্গে যোগাযোগের মাধ্যমে দলীয় শৃঙ্খলাবিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
​দলের শৃঙ্খলা, ঐক্য এবং সামগ্রিক সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিএনপির সকল স্তরের নেতাকর্মীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব।
সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, বিএনপিতে থেকে বহিষ্কৃত দুই নেতা আব্দুর রউফ ও আব্দুল জলিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। সম্প্রতি উপজেলার আষাড়িয়ারচর এলাকায় পুনরায় সংঘর্ষ ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করা হলে বিষয়টি ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। ঘটনার ৩ দিন পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে সাংগঠনিকভাবে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান