মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে শ্রমিকলীগ নেতার ইন্ধনে আ’লীগের ১৬ বাড়ি ঘরে হামলা, ভাংচুর, লুটপাট
সোনারগাঁয়ে শ্রমিকলীগ নেতার ইন্ধনে আ’লীগের ১৬ বাড়ি ঘরে হামলা, ভাংচুর, লুটপাট
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪

শহর প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যাক্তিগত শত্রæতা কাজে লাগিয়ে শ্রমিক লীগ নেতা ইন্ধন দিয়ে আওয়ামীলীগের ১৬ নেতাকর্মীর বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করেছে বিএনপির নেতাকর্মীরা।

গত মঙ্গলবার সন্ধ্যায় ও গতকাল বুধবার সকালে বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

হামলা ও ভাংচুরের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে যাওায়ার পর নুনেরটেক এলাকার আওয়ামী লীগের নেতা কর্মীরা বাড়ি ছেড়ে আত্মগোপনে যাওয়া সুযোগে বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালায়।

ভাংচুর ও লুটপাটের ঘটনায় শ্রমিকলীগ নেতা শুক্কুর মাহমুদের ইন্ধন রয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগী আওয়ামী লীগ নেতারা।

এ ঘটনায় সোনারগাঁ থানার ওসি এসএম কামরুজ্জামানকে একাধিকবার ফোন করা হলে মোবাইল রিসিভ করেননি। তবে হামলা ভাংচুরের ইন্ধনের বিষয়টি অস্বীকার করেছেন শ্রমিকলীগ নেতা শুক্কুর মাহমুদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক গ্রামে গত মঙ্গলবার ও গতকাল বুধবার সকালে ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদির ও বারদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. জিলানী মিয়ার নেতৃত্বে মোস্তফা, মনির হোসেন, সামসুদ্দিন, রফিক ও গুলবক্স, বাউল চাঁনসহ ৫০-৬০জনের একটি দল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য ওসমান গণি, আবুল হাসেম, মনির হোসেন, স্বপন মিয়া, নজরুল ইসলাম, মাহমুদ, আমজাদ হোসেন, মনিরুল ইসলাম মনির, খলিল মিয়া, জাকারিয়া, মিজানুর রহমানের ১৬টি ঘরে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট করে। হামলার সময় বাড়ির নারী ও শিশুরা নিজেদের রক্ষার্থে আতংকিত হয়ে আত্ম চিৎকার শুরু করে।

ভূক্তভোগী ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য ওসমান গণি বলেন, শ্রমিক লীগ নেতার সঙ্গে রাজনৈতিক দ্বন্ধ কাজে লাগিয়ে বিএনপির নেতাকর্মীদের দিয়ে তাদের বাড়িঘর হামলা ও ভাংচুর চালিয়েছে। বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারনে আমাদের ওপর হামলা করতে পারেনি। ভাংচুর ও লুটপাট থেকে আমাদের হত্যার হুমকি দেওয়া হয়।

আওয়ামীলীগ নেতা আবুল হাসেম বলেন, রাজনৈতিকভাবে আমরা সহবস্থানে ছিলাম। তবে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুক্কুর মাহমুদের সাথে শত্রæতার কারনে বিএনপির নেতাকর্মীদের ইন্ধন দিয়ে বাড়িঘরে হামলা ও ভাংচুর, লুটপাট করে। তার অফিস থেকে ৬ লাখ টাকা লুট করেছে বলে অভিযোগ তুলেছেন।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুক্কুর মাহমুদ বলেন, বাড়িঘর ভাংচুরের ঘটনায় তার ইন্ধন নেই। আমিও আওয়ামীলীগ করি। আমার চাচা ও ফুফা বিএনপি করে তাই আমার বাড়িঘরে হামলা করেনি।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম