শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৬

নারায়ণগঞ্জ  শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে শ্রমিকলীগ নেতার শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
সোনারগাঁয়ে শ্রমিকলীগ নেতার শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চল শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল হালিমের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
 শুক্রবার জুমা নামাজের পর আষাঢ়িয়ারচর ঈদগাহ ময়দান এলাকায় এ কর্মসূচী পালন করেন। পিরোজপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের আষাঢ়িয়ারচর, ছয়হিস্যা, মৃধাকান্দি, নাগেরগাঁও ৪ গ্রামের দুই শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেয়।
 মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আষাঢ়িয়ার চর ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ঈদগাহ ময়দানে এসে শেষ হয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, আষাঢ়িয়ারচর জামে মসজিদের সভাপতি আশেক আলী প্রধান, সাধারণ সম্পাদক হাজী সারোয়ার হোসেন,সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, আষাঢ়িয়ার চর গ্রামের আব্দুল মালেক, বাবুল বেপারী, নুরুজ্জামান,হাজী আব্দুল বারেক, আবুল হোসেন, আবু বকর সিদ্দিক, ছয়হিস্যা গ্রামের গোলেনূর, আল ইসলাম প্রমুখ।
মানববন্ধন কর্মসূচীতে বক্তরা বলেন, শ্রমিক লীগ নেতা আব্দুল হালিম সকল ধরনের অপকর্মের হোতা। শ্রমিকলীগ নেতা হওয়ার পর থেকে ভূমি দস্যুতা, মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজি ও নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানী করেছে। তার অত্যাচারে ৪ গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আওয়ামী লীগের প্রভাবে বেপরোয়া হয়ে মানুষকে জিম্মি করে রেখেছিল।
মানববন্ধনে বক্তরা আরো বলেন, শেখ হাসিনা পদত্যাগ করে চলে যাওয়ার পর মানুষ তার জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছে। গত ৫আগষ্ট ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে।এখন পুরানো শত্রæতার কারনে ঘায়েল করতে মামলা দিয়ে হয়রানী করতে চাচ্ছে। সঠিক তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে আহবান জানাচ্ছি।
মানববন্ধনে বিএনপি নেতা আব্দুর রউফ বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে ২০২২ সালে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় নিজে তার লোকজন নিয়ে ভেঙ্গে উপজেলা বিএনপির শীর্ষ নেতাসহ স্থানীয় নেতাকর্মীদের হয়রানী করতে মামলা দেয়। সেই মামলায় বিএনপির নেতাকর্মীদের জেলে যেতে হয়েছিল। তার অপকর্মে সাধারণ মানুষসহ বিএনপির নেতাকর্মীরা অতিষ্ঠ হয়ে উঠেছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম