বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৬

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে শ্রমিক দল নেতার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ
সোনারগাঁয়ে শ্রমিক দল নেতার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
সোনারগাঁ  প্রতিনিধি:
সোনারগাঁয়ে শ্রমিক দল নেতার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সোনারগাঁ শ্রমিক দলের সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। বৃহস্পতিবার দুপুরে  ভট্টপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতাকর্মীরা প্রচারণা করতে গেলে বাধা প্রদান করে। এ ঘটনায় মুহাম্মদ গিয়াসউদ্দিনের ৫ কর্মী সহকারী রিটার্নীং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, নারায়ণগঞ্জ-৩ আসনে  বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন ফুটবল প্রতীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  অন্তরা কর্মকার, ফাতেমা খানম ত্রিশা, স্বর্ণা আক্তার, ইমরান খান, মোঃ ইব্রাহিম, হিমেল এবং ড্রাইভার নূর হোসেন মিলে সোনারগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ডের ভট্টপুর  গ্রামে প্রচারণায় বৃহস্পতিবার অংশ নেন।   দুপুর একটার ফুটবল প্রতীকে নির্বাচনি প্রচারণা করতে গেলে সোনারগাঁ থানার শ্রমিক দলের সদস্য মোশারফ হোসেন আমাদেরকে ধাক্কা-ধাক্কি, হুমকি-ধামকি দেয়।  এক পর্যায়ে ভয়-ভীতিসহ গালমন্দ করে তাদের  কাছ থেকে এন্ড্রোয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পানিতে ফেলে দেয়। এসময় মারমুখী আচরণ করিয়া ফুটবল মার্কার নির্বাচনি প্রচারণা বাঁধা বিঘ্ন ঘটিয়ে বন্ধ করিয়া দেয়।
এ ঘটনায় বিকেলে ৫ জনের স্বাক্ষরিত লিখিত অভিযোগ সহকারী রিটার্নীং কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন।
নারায়ণগঞ্জ-৩ আসনের সহকারী রিটার্নীং কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, কোনভাবেই প্রচারণায় বাধা দেওয়ার সুযোগ নেই। অভিযোগ গ্রহন করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান