শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:১৭

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে সাব রেজিষ্ট্রি অফিসে জাল জালিয়াতি চক্র সক্রিয়
সোনারগাঁয়ে সাব রেজিষ্ট্রি অফিসে জাল জালিয়াতি চক্র সক্রিয়
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ সাব রেজিষ্ট্রি অফিসে জাল জালিয়াতি চক্র সক্রিয় হয়ে উঠেছে। কয়েকজন দলিল  লেখকের যোগসাজসে এ জালিয়াতি চক্র সক্রিয়ভাবে জাল নামজারি, খাজনা ও জাতীয় পরিচয় পত্র তৈরি করে একের পর এক দলিল নিবন্ধন করে যাচ্ছে। সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক মো.রাসেল (সনদ নং-১৫১) নেতৃত্বে গত এক সপ্তাহে সাব রেজিষ্ট্রি অফিসে কমপক্ষে ৫টি জালিয়াতির মাধ্যমে দলিল নিবন্ধন করেছেন। তার অপকর্মে সহযোগিতা করেন একই অফিসের দলিল লেখক আল মামুন (সনদ নং-২০৮), মো.কবির হোসেন (সনদ নং-২১৬)। জাল জালিয়াতির বিষয়টির প্রমাণ পেয়ে সোনারগাঁ সাব রেজিষ্টার দলিল লেখক আল মামুন ও মো. কবির হোসেনের সনদের নিবন্ধন কার্যক্রম স্থগিত করেন। আর আগেও বিভিন্ন সময়ে এ চক্রটি অনিয়ম করে দলিল নিবন্ধন করেছেন। এঘটনায় সাব রেজিষ্ট্রি অফিসে কর্মকর্তা, কর্মচারী ও দলিল লেখকদের মধ্যে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, সরকারী প্রজ্ঞাপনে কোন দলিল নিবন্ধন করতে হলে অবশ্যই জমির নামজারি (খারিজ), খাজনা ছাড়া কোন দলিল নিবন্ধন করা যাবে না। সেই মোতাবেক সকল দলিল লেখক, দাতা, গ্রহিতা সকল কার্যক্রম সম্পন্ন করে দলিল নিবন্ধন করে থাকেন। সম্প্রতি সোনারগাঁ সাব রেজিষ্ট্রি অফিসে নামজারি ও খাজনার রশিদ কম্পিউটারের মাধ্যমে জালিয়াতি করে নকল নামজারি ও খাজনা তৈরি করে দলিল করে যাচ্ছেন। গত এক সপ্তাহে নামজারি ও খাজনা তৈরি করে ৫টি জাল দলিল নিবন্ধন করেছেন। সোনারগাঁ সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক মো.রাসেল, আল মামুন ও মো.কবির হোসেন সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি মো. খলিলুর রহমানের সনদ ব্যবহার করে এসব জালিয়াতি দলিল নিবন্ধন করেন। সভাপতির সনদে নিবন্ধন করলে যাতে বিষয়টি ধামাচাপা দেওয়া যায়। জালিয়াতির মাধ্যমে দুটি দলিল যাহার নং-১৪৬৬৩ বিলওয়াহ হেবা ও ১৪৬৭৫ সাফ কাবলা নিবন্ধনের প্রমাণ পায় সাব রেজিষ্ট্রার মো.রিয়াজুল ইসলাম। জাল জালিয়াতির বিষয়টির প্রমাণ পেয়ে সোনারগাঁ সাব রেজিষ্টার দলিল লেখক আল মামুন ও মো. কবির হোসেনের সনদের নিবন্ধন কার্যক্রম স্থগিত করেন। সহযোগীদের সনদের কার্যক্রম স্থগিত করলেও জালিয়াতির প্রধান মো. রাসেল মিয়ার সনদের কার্যক্রম স্থগিত করেনি। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।
সোনারগাঁ সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখকদের দাবি, সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে জাল জালিয়াতি চক্র সক্রিয়ভাবে দলিল নিবন্ধন করে যাচ্ছেন। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাসিন্দা হয়েও সোনারগাঁ সাব রেজিষ্ট্রি অফিসে মো. রাসেল জালিয়াতি করে দলিল নিবন্ধন করছেন। তারা সপ্তাহে দু’তিনটি দলিল নিবন্ধন করতে পারেন না। তারা দৈনিক ১০-১৫টি দলিল নিবন্ধন করেন। খাজনা, নামজারি এমনকি জাতীয় পরিচয়পত্র কম্পিউটারে নকল করে এসব দলিল নিবন্ধন করছেন। জালিয়াতি চক্রের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন তারা।
সোনারগাঁ সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক গাজী কামাল হোসেন জানান, জাল জালিয়াতির কারণের সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদকের সনদ বাতিল করা হয়েছে। বর্তমানে সভাপতির সনদ দিয়ে একটি চক্র সক্রিয়ভাবে জালিয়াতি করে যাচ্ছে। জালিয়াতি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জালিয়াতি চক্রের প্রধান অভিযুক্ত দলিল লেখক মো. রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জালিয়াতির সঙ্গে তিনি জড়িত না। জড়িত থাকার প্রমাণ না পাওয়ার সাব রেজিষ্ট্রার তার সনদের কার্যক্রম স্থগিত করেনি বলে দাবি করেন। অন্য দুজনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
জালিয়াতি চক্রের সদস্য আল মামুনের দাবি, তিনি এ জালিয়াতির সঙ্গে জড়িত না। এসব অপকর্ম দলিল লেখক কবির করেছেন। আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।
সোনারগাঁ সাব রেজিষ্ট্রার মো. রিয়াজুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে আল মামুন ও মো. কবির হোসেনের বিরুদ্ধে জালিয়াতির বিষয়টি প্রমাণ পাওয়ায় তাদের সনদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। রাসেলের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে তিনজনের সনদ বাতিলের সুপারিশ করা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত