রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৫০

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে কুপিয়ে চার লক্ষাধিক টাকা ছিনতাই
সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে কুপিয়ে চার লক্ষাধিক টাকা ছিনতাই
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
সোনারগাঁ  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একরামুল হক (৫৫) নাম এক সুতা ব্যবসায়ীকে কুপিয়ে চার লাখ বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহত সুতা ব্যবসায়ী একরামুল হকের ঘনিষ্ট বন্ধু রহমত আলী জানান, ব্যবসায়ী একরামুল হক মোগরাপাড়া এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে বাকিতে সুতা নিয়ে ঢাকায়  বিক্রি করে থাকেন। সপ্তাহের বৃহস্পতিবার তিনি পাওদারদের টাকা পরিশোধ করে থাকেন। ময়মনসিংহের বাসিন্দা হলেও  দীর্ঘদিন ধরে মোগরাপাড়া ইউনিয়েনের রহমতপুর গ্রামে  বসবাস করে এ ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার চার লাখ বিশ হাজার টাকা নিয়ে তার কাছে যাচ্ছিল। পথে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সামনে রাত সাড়ে নয়টার দিকে দু’তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে একরামুল হক বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান, ছিনতাইকারীদের ধাঁরালো অস্ত্রের আঘাতে একরামুল হকের ডান হাতের কব্জির দুটি রগ কেটে যায়। এতে করে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিছুটা সুস্থ্য হয়ে ফিরে থানায় অভিযোগ করবেন।
রাজু আহমেদ নামের এক সুতা ব্যবসায়ী জানান, রহমতপুর গ্রামের বেশিরভাগ মানুষ ব্যবসায়ী। প্রতিদিন ঢাকায় ব্যবসায়ের কাজ শেষে বাড়ি ফিরে আসেন। মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় বিভিন্ন সময়ে ছিনতাইয়ের কবলে পড়তে হয়।বিভিন্ন সময়ে টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয়।গত ৫আগষ্টের পর প্রায় ১২-১৪টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে তারা নিরাপত্তাহীনতায় থাকেন। ছিনতাইকারীর কবলে পড়ে ব্যবসায়ীরা সর্বস্ব হারাচ্ছেন।
 সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন জানান, ছিনতাইয়ের ঘটনাটি জানা নেই। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। ছিনতাইয়ের ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ