বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৭

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে স্ত্রীকেশ্বাসরোধে হত্যারস্বামীর বিরুদ্ধে
সোনারগাঁয়ে স্ত্রীকেশ্বাসরোধে হত্যারস্বামীর বিরুদ্ধে
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
সোনারগাঁ   প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে জলি বেগম নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার সকালে কাঁচপুর ইউনিয়নের উত্তর সোনাপুর এলাকায় ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর নিহতের স্বামী রবিউল ইসলামকে আটক করা হয়েছে।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়,উপজেলার কাঁচপুর ইউনিয়নের উত্তর সোনাপুর এলাকায় আব্দুল আজিজের ভাড়াটিয়া রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। অভিযুক্ত স্বামী রবিউল ইসলাম কয়েকদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বাড়ি ফাঁকা পেয়ে তার স্ত্রী জলি বেগমের গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এসময় মানসিক ভারসাম্যহীন রবিউল ইসলামকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা জেলার আতাইকুলা থানায় বনগ্রামের আব্দুস সালামের মেয়ে জলি আক্তার ও একই এলাকার আবির হকের ছেলে রবিউল ইসলাম উত্তর সোনাপুর গ্রামের আব্দুল আজিজ মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। হঠাৎ রবিউল ইসলাম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। গতকাল সোমবার বাড়ি ফাঁকা পেয়ে তার স্ত্রীকে গলা চেপে ধরে হত্যা করে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান