শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:১৮

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে স্ত্রী হত্যার চৌদ্দ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী গ্রেপ্তার
সোনারগাঁয়ে স্ত্রী হত্যার চৌদ্দ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী গ্রেপ্তার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
শহর  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে স্ত্রী হত্যার চৌদ্দ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী মো. শফিক মিয়া (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ একটি দল।
মঙ্গলবার দুপুরে জেলার বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 গ্রেপ্তারকৃত মো. শফিক মিয়াকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। সে ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর রাতে স্ত্রী সখিনা বেগমকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও এএসপি মো. আল মাসুদ খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
র‌্যাব জানায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পুরান বাজার এলাকায় করিম খাঁনের বাড়িতে শফিক মিয়া ও সখিনা বেগম বসবাস করতেন। বিভিন্ন সময়ে সখিনাকে যৌতুক দাবি করে নির্যাতন করতো । এ নিয়ে ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মো. শফিক মিয়া তার স্ত্রী সখিনা বেগমকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকান্ডের পরদিন নিহতের ভাই মো. আবুল হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। সম্প্রতি মামলার বিচার শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালত অভিযুক্ত মো. শফিক মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে।
দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারনে র‌্যাব-১১ তার ওপর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরে তথ্য প্রযুক্তি ও  গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ একটি দল গতকাল মঙ্গলবার বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শফিক মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে বিকেলে তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক( তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছেন। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ