শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৫৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়িতে ডাকাতি, আহত ৬ 
সোনারগাঁয়ে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়িতে ডাকাতি, আহত ৬ 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৭ মে, ২০২৪
শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ির সবাইকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়িতে ডাকাতি সংগঠিত করেছে মুখোশধারী ডাকাতদল।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের বশিরগাঁও ও আড়াইটার দিকে নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
 ডাকাতরা স্বর্ণলংকার, মোবাইল সেট, নগদ টাকাসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতিতে বাধা দেয়ায় ডাকাতরা বশিরগাঁও গ্রামের বাড়ির গৃহকর্তাসহ ৬ জনকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় বাড়ির গৃহকর্তা মো. জাহাঙ্গীর আলম ও মো. শরীফ মিয়া বাদি হয়ে পৃথকভাবে গতকাল মঙ্গলবার বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করে।
জানা যায়, উপজেলার জামপুরে ইউনিয়নের বশিরগাঁও গ্রামের মো. জাহাঙ্গীর আলম বাড়িতে গরু পালন করে ও রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করে। তার ছেলে সাব্বির আহম্মেদ রূপগঞ্জের গাউছিয়ায় বাস কাউন্টারে চাকুরী করেন। সাব্বির তার স্ত্রীকে নিয়ে গাউছিয়ায় বসবাস করে। মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী গত কয়েকদিন ধরে অসুস্থ থাকায় তার ছেলে ও ছেলের বউ বশিরগাঁও গ্রামের তাদের বাড়িতে গত সোমবার তার স্ত্রীকে দেখতে আসেন। গত সোমবার দিবাগত রাতে বাড়ির সবাই খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়লে গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ১০-১২ জনের মুখোশধারী ডাকাতদল সিমেন্টের পিলার দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় বাড়ির সবাই ঘুম থেকে জেগে উঠলে সবাইকে হাত পা বেঁধে ছেনা ও রামদা দিয়ে জিম্মি করে ফেলে। পরে ডাকাতদল টাকা ও স্বর্ণলংকার দিতে বললে তাদের ডাকাতি কাজে বাধাঁ দিলে ডাকাতরা বাড়ির গৃহকর্র্তা জাহাঙ্গীর আলম (৫৫), অসুস্থ গৃহকর্তী হাওয়া বেগম (৪৫), ছেলে সাব্বির আহমেদ (২০), ছেলের বউ লামিয়া আক্তার (১৮), মেয়ে ছানিয়া আক্তার (১৬) ও নাদিয়া আক্তার ( ১৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ডাকাতদল প্রায় ২ ভরি ওজনের স্বর্ণলংকার, ৪টি মোবাইল সেট, নগদ ১৬ হাজার টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। পরে বাড়ির সকলেই আহত অবস্থায় স্থানীয়ভাবে  চিকিৎসা নেয়।
অপরদিকে নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শরীফ মিয়া বাড়িতে গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাত দল হানা দিয়ে চৌদ্দ ভরি স্বর্ণ ও নগদ ৫ লাখ টাকাসহ ২০ লাখ টাকার মূল্যের মালপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শরীফ মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ থানার ওসি মো. কামরুজ্জামান পিপিএম জানান, ডাকাতির ঘটনায় থানায় পৃথক অভিযোগ গ্রহন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত