শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৮

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে ১০৯ জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ ৫২জনের গণশুনানী
সোনারগাঁয়ে ১০৯ জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ ৫২জনের গণশুনানী
  সর্বশেষপ্রধান সংবাদবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
সোনারগাঁ  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল(জামুকা)’র গণ শুনানী অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সোনারগাঁ উপজেলা পরিষদে ৫২জন মুক্তিযোদ্ধার শুনানী করা হয়। ১০৯ জন মুক্তিযোদ্ধাকে অমুক্তিযোদ্ধা দাবি করে মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন জামুকায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পক্ষ থেকে এ গণ শুনানী করা হয়।
 এসময় উপস্থিত ছিলেন, জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন, সদস্য মেজর (অব.) সৈয়দ মুহিবুর রহমান, হাবিবুল্লাহ আলম, মেজর (অব.) ফজলুর রহমান, সাদেক আহমেদ খাঁন, মেজর (অব.) আব্দুস সালাম, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। গণ শুনানী শেষে বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন জামুকার নেতৃবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য মেজর (অব.) সৈয়দ মুহিবুর রহমান জানান, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগকারী ও অভিযুক্ত ১০৯ জনকে শুনানীতে অংশ নিতে নোটিশ দেওয়া হয়। গণ শুনানীতে ৫২ জন মুক্তিযোদ্ধা উপস্থিত হন। বাকিরা উপস্থিত না হওয়ায় তাদের পুনরায় নোটিশ দিয়ে তাদের শুনানীর জন্য ডাকা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, অভিযোগের বিষয়ে তারা প্রাথমিক যাচাই বাছাই করে জামুকার পূনাঙ্গ সভায় উপস্থাপন করবেন। সেখানে বিষয়গুলোর চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরো জানান, অভিযোগকারীর বিষয়েও খোঁজ খবর নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা না পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও বিনা কারনে মান ক্ষুন্ন করা হলে অভিযুক্ত ব্যক্তিও আইনের আশ্রয়ের মাধ্যমে তার বিচার দাবি করতে পারবেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম