বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৬

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে ১৭মামলার আসামী ডাকাত সর্দার গ্রেপ্তার
সোনারগাঁয়ে ১৭মামলার আসামী ডাকাত সর্দার গ্রেপ্তার
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১৭ মামলার আসামী ডাকাত সর্দার সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার তাকে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।
এর আগেশুক্রবার দিবাগত রাতে মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকায় যাত্রীবাহি যানবাহনে ছিনতাইকালে তাকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপার্দ করে।
 গ্রেপ্তারকৃত সাদ্দাম উপজেলার হাবিবপুর গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন যানবাহনে ডাকাত সর্দার সাদ্দামের নেতৃত্বে ১০-১৫জনের একটি ডাকাত দল ডাকাতি সংঘটিত করে আসছে। সম্প্রতি জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় ডাকাতিকালে ডাকাত সর্দার সাদ্দাম হোসেন ও তার সহযোগী মো. শাহ পরানকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। গত বুধবার সাদ্দাম হোসেনে জামিনে বের হয়। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকায় যাত্রীবাহি মাইক্রোবাসে ছিনতাইকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপার্দ করে। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। আটককৃত সাদ্দামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন ডাকাত সর্দার। তার নেতৃত্বে একাধিক ডাকাত দল মহাসড়ক ও বাসা বাড়িতে ডাকাতি ও ছিনতাইয়ে ঘটনা ঘটায়। যাত্রীবাহী মাইক্রোবাসে ছিনতাইকালে তাকে আটক করে স্থানীয়রা। তাকে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ১৭টি ডাকাতি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান