বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৮

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে ৪ চাঁদাবাজ গ্রেপ্তার
সোনারগাঁয়ে ৪ চাঁদাবাজ গ্রেপ্তার
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
 সোনারগা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪ চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।গত শনিবার সন্ধ্যায় ও বোরবার সকালে তাদের জামপুর ইউনিয়নের তালতলা বৈরাবোর টেক ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দিয়ে গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 গ্রেপ্তারকৃতরা হলো- পানাম নগর এলাকার জহিরুল হকের ছেলে মহিউদ্দিন রনি, বন্দর উপজেলার কেওঢালা এলাকার মো. নান্নু মিয়ার ছেলে সাইফুল ইসলাম, মোগরাপাড়া এলাকার গোলজার হোসেনের ছেলে মো. রায়হান মিয়া ও মোগরাপাড়া গ্রামের খবিরউদ্দিনের ছেলে মো. মোক্তার হোসেন।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) আশিষ কুমার দাস বলেন, উপজেলার বিভিন্ন বাস ও সিএনজি স্ট্যান্ডে দুর্বৃত্তরা বিভিন্ন যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ উঠে। পুলিশ চাঁদাবাজদের আটক করে থানায় দেওয়ার জন্য প্রচারণা চালায়।
 গত শনিবার সন্ধ্যায় তালতলা এলাকার বৈরাবোরটেক এলাকায় মহিউদ্দিন পেপার মিলের সামনে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়কালে স্থানীয়রা মহিউদ্দিন রনি ও সাইফুল ইসলামকে গনধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করে।
অপরদিকে মোগারাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ড এলাকায় চাঁদাবাজির অভিযোগে গতকাল রোববার সকালে পুলিশ অভিযান চালিয়ে মো. রায়হান মিয়া ও মো. মোক্তার হোসেনকে গ্রেপ্তার করে।
 গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান