মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে ৮দিন ধরে স্কুল ছাত্রী নিখোঁজ উদ্ধার তৎপরতা নেই পুলিশে
সোনারগাঁয়ে ৮দিন ধরে স্কুল ছাত্রী নিখোঁজ উদ্ধার তৎপরতা নেই পুলিশে
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
সোনারগা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮দিন ধরে ফাতেমা আক্তার নামের এক স্কুল ছাত্রী নিখোঁজ রয়েছে। সে জামপুর ইউনিয়নের মহজমপুর উচ্চ বিদ্যালয়ের নমব শ্রেণীর ছাত্রী। গত ৪ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনার ওই ছাত্রীর বাবা পরদিন সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন।
 দীর্ঘ ৮দিন নিখোঁজের ঘটনায় পুলিশের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা নেই বলে অভিযোগ নিখোঁজ ছাত্রীর পরিবারের। তবে ওই ছাত্রীকে অপরহণ করা হয়েছে জানতে পেরে পুনরায় গত বৃহস্পতিবার রাতে থানায় ৮জনকে আসামী করে অপহরণ মামলা দায়ের করেন তার বাবা আব্দুল হালিম।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বশিরগাঁও গ্রামের আব্দুল হালিমের মেয়ে ফাতেমা আক্তার গত ৪ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে মহজমপুর উচ্চ বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজ না পেয়ে ওই ছাত্রীর বাবা আব্দুল হালিম বাদি হয়ে পরদিন সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন। দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকলেও পুলিশ ওই ছাত্রীকে উদ্ধারে কোন তৎপরতা দেখাননি।
 পরবর্তীতে গত বৃহস্পতিবার বিকেলে একটি সূত্রে জানতে পারেন একই এলাকার বিরোধের দ্বন্দে প্রতিপক্ষ মো. ইয়াছিন মিয়ার ছেলে মাসুদ রানাসহ তিনজন ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরে গত বৃহস্পতিবার রাতে চার জনের নাম উল্লেখসহ ৮জনকে আসামী করে অপহরণ মামলা দায়ের করেন।
অপহৃত ছাত্রীর বাবা আব্দুল হালিম বলেন, তার মেয়েকে স্কুলে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন সিএনজি যোগে অপহরণ করেছে। দ্রæত তার মেয়েকে উদ্ধারের দাবি জানিয়েছেন।
অভিযুক্ত অপহরণকারী মাসুদ রানার বাবা ইয়াছিন মিয়া সত্যতা স্বীকার করে বলেন, ওই ছাত্রীকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। যোগাযোগ করতে পারলেই ওই ছাত্রীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধারে পুলিশ সকল চেষ্টা অব্যাহত রেখেছেন। দ্রæত অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হবে। পাশাপাশি অপহরণে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম