বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৭

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     স্ত্রীকে হত্যা করে  লাশের পাশেই বসে ছিলো স্বামী
স্ত্রীকে হত্যা করে  লাশের পাশেই বসে ছিলো স্বামী
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ  ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করে পাশেই বসে ছিল স্বামী।পরে পুলিশ গিয়ে  নিহতের স্বামী শফিকুল ইসলাম(৩৫)কে গ্রেফতার করে ।
ঘটনাটি ঘটেছে বুধবার(১৩ নভেম্বর)  বিকেল  সাড়ে ৫  দিকে ফতুল্লা থানার কাশিপুর হাজী বাড়ি এলাকায়।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম ফতুল্লা মডেল থানার কাশিপুর হাজীপাড়ার আনোয়ার হোসেনপর পুত্র। সে ১৫ দিন পূর্বে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিজ বাড়ীতে আসে।
নিহতের নাম সানোয়ারা(৩২)। সে ফতুল্লা থানার কাশিপুর হাজীপাড়া এলাকার মৃত হেলাল উদ্দিনের মেয়ে।
এলাকাবাসি জানান,নিহত সানোয়ারা ও গ্রেফতারকৃত শফিকুল ইসলাম আপন খালাতো ভাই বোন।তাদের সংসারে সুমাইয়া(১১) ও সাদিয়া (৭) নামের দুটি কন্যা সন্তান রয়েছে।
বিষয়টি নিশ্চিত নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত স্বামী শফিকুল ইসলাম ও স্ত্রী সানোয়ারা বেগম আপন খালাতো ভাই বোন। তাদের সংসার জীবনে দুটি মেয়ে রয়েছে। গত ১৫ দিন পূর্বে স্বামী শরিফুল ইসলাম সিঙ্গাপুর থেকে নিজ বাড়ীতে আসে। বুধবার বিকেলে ছোট মেয়ে সাদিয়া নিজ বাড়ীর ছাদে খেলা করতে যায়। এতে মা সানোয়ারা বেগমের বাধা উপেক্ষা করে ছাদে খেলতে যায়। এতে করে মা সানোয়ারা বেগম ক্ষিপ্ত হয়ে ছোট মেয়ে সাদিয়ার গায়ে হাত তোলে। বিষয়টি নিয়ে নিজ ঘরের মধ্যে স্বামী -স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী শরিফুল ইসলাম ঘরের ভিতরে থাকা চাকু দিয়ে নিহতের গলায়,পেটে ও বুকের একাধিক স্থানে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সানেয়ারা বেগমের মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পান  নিহতের লাশের পাশেই বসে রয়েছে স্বামী শরিফুল ইসলাম। হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান