শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৫৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     স্বৈরশাসকের ছত্রচ্ছায়ায় যারা অত্যাচার জুলুম নির্যাতন লুটপাট সন্ত্রাস কায়েম করেছে তাদের বিচার হবে :গিয়াসউদ্দিন
স্বৈরশাসকের ছত্রচ্ছায়ায় যারা অত্যাচার জুলুম নির্যাতন লুটপাট সন্ত্রাস কায়েম করেছে তাদের বিচার হবে :গিয়াসউদ্দিন
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

শহর প্রতিনিধি

কাউকে আইন হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ গিয়াসউদ্দিন বলেছেন, স্বৈরশাসকের ছত্রচ্ছায়ায় যারা অত্যাচার জুলুম নির্যাতন লুটপাট করে সন্ত্রাস কায়েম করেছে তাদের বিচার হতে হবে। তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (১২সেপ্টম্বর) বিকেলে জালকুড়ি হাই স্কুল মাঠে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

গিয়াসউদ্দিন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সকলকে আন্দোলন করে যেতে হবে। অন্তর্বর্তী সরকার ও এই প্রশাসনকে সবরকম সহযোগিতা করতে হবে। কোনোভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না।

শামীম ওসমানকে গডফাদার আখ্যা দিয়ে তিনি আরও বলেন, স্বৈরশাসকের ছত্রচ্ছায়ায় এই গডফাদারের জন্ম হয়েছিল নারায়ণগঞ্জে। ২০০১ সালে পরাজিত হওয়ার পর বোরখা পরে সে পালিয়েছিল। আবার দেশে ফিরে পুনরায় সন্ত্রাস চাঁদাবাজি লুটপাট করেছে। বড় বড় কথা বলে বলেছিল, বিএনপি নেতাকর্মীদের মাটির নিচ থেকে তুলে এনে বিচার করবেন। তখন বলেছিলাম, সে চাপাবাজ। আবারও সে বোরখা পরে পালাবে। তাই হয়েছে। সে পালিয়েছে।

তিনি বলেন, দলে স্বার্থ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। যারা আত্যাচার নির্যাতন চালিয়ে সন্ত্রাসী করেছে, তাদেরকে কোনো অবস্থাতে ছাড়া দেয়া যাবে না। তাদের ব্যাপারে কোনো রকম সুপারিশ করা যাবে না। সে হোক কারো আত্মীয়, ভাই বন্ধু।

গিয়াসউদ্দিন আরো বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র জনতার উপর গুলি করে রক্ত ঝরিয়েছে। এই বিচার বাংলার মাটিতে হতেই হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত