মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩৯

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সৎ মানুষ নির্বাচিত করার মাধ্যমে দেশের পরিবর্তন আনতে হবে- মাওলানা আবদুল জব্বার
সৎ মানুষ নির্বাচিত করার মাধ্যমে দেশের পরিবর্তন আনতে হবে- মাওলানা আবদুল জব্বার
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

শহর প্রতিনিধি

সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত না করা হলে কখনোই দেশের পরিবর্তন করা সম্ভব নয়। ২০ নভেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব চাষাঢ়া মিশনপাড়া জামায়াতে ইসলমীর মহানগরী কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
“এসময় তিনি বলেন আগামী দিনে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সৎ ও যোগ্য মানুষকে নির্বাচিত করা। একটি দেশ তখনই পরিবর্তিত হয়, যখন জনগণ দায়িত্বশীল সিদ্ধান্ত নেয় এবং নেতৃত্বে সততা, নৈতিকতা ও দেশপ্রেমকে স্থান দেয়।
তিনি আরো বলেন কেবল দল–মতের উত্তেজনায় নয়, দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে সিদ্ধান্ত নিতে হবে। এমন প্রতিনিধিকে বেছে নিতে হবে যারা মানুষের সেবা করবে, দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় থাকবে এবং উন্নয়নকে অগ্রাধিকার দেবে। এমন সৎ মানুষ নির্বাচিত হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, দেশের সম্পদ সঠিকভাবে ব্যবহৃত হবে এবং জনগণের অধিকার সুরক্ষিত থাকবে। তাই পরিবর্তন চাইলে—সততার পক্ষেই দাঁড়াতে হবে। আমাদের ভোট, আমাদের সিদ্ধান্তই আগামী দিনের বাংলাদেশ গড়তে হবে।

মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসিরউদ্দিন সহ মহানগরী সকল ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম