শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:১৮

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     হত্যার ১০ দিন পর দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন স্বামী
হত্যার ১০ দিন পর দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন স্বামী
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১১ মার্চ, ২০২৪

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রী দিপালী রানী দাস (৪২) হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন স্বামী শ্যামা চন্দ্র দাস (৫০)।

সোমবার (১১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দ্বিতীয় আদালতে তাকে হাজির করা হলে সে স্ত্রী হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি।

আদালতে জবানবন্দিতে শ্যামা চন্দ্র দাস বলেন. পারিবারিক কলহের জেরে তিনি স্ত্রী দীপালীকে কুপিয়ে হত্যা করেন। ওই ঘটনায় আহত শ্যামা চন্দ্র দাস ১০ দিন ধরে পুলিশি প্রহরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ১লা মার্চ শুক্রবার বন্দরের লেজারার্স এলাকার কাউসার মিয়ার ভাড়াটিয়া বাড়িতে দীপালী রাণী দাসকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় দীপালীর স্বামী শ্যামা চন্দ্র দাসও আহত হন। কিন্তু অন্যকে ফাঁসাতে ও ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিনি প্রতিবেশীদের কাছে হত্যাকারী হিসেবে বাড়ির কেয়ারটেকার ফরিদার নাম বলে যান। ফলে কেয়ারটেকার ফরিদা বেগম ও তার ছেলে সিয়ামকে সন্দেহজনক হিসেবে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম আল মামুন জানান, হত্যাকান্ডের ব্যাপারে অসংলগ্ন কথাবার্তার কারণে দীপালীর স্বামী শ্যামা চন্দ্র দাসকে প্রথম দিকেই পুলিশের সন্দেহ হয়। এ জন্য হাসপাতালে তাকে পুলিশি প্রহরায় রাখা হয়। রোববার তাকে হাসপাতাল থেকে আনা হলে প্রথমে পুলিশের কাছে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে শ্যামা চন্দ্র।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত