মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     কোরআন পোড়ানো নিষিদ্ধ করল ডেনমার্কে
কোরআন পোড়ানো নিষিদ্ধ করল ডেনমার্কে
  সর্বশেষআন্তর্জাতিক || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

 

আন্তজাতিক

পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করতে আইন পাশ করেছে ইউরোপের দেশ ডেনমার্ক। ওই আইনে ডেনমার্কের পার্লামেন্ট ধর্মীয় গ্রন্থের প্রতিঅনুপযুক্ত আচরণনিষিদ্ধ করেছে।

কোরআন বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ পোড়ানোর মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করার এই আইনের পক্ষে ডেনমার্কের পার্লামেন্টে ভোট পড়ে ৯৪টি। আর বিপক্ষে ভোট পড়ে ৭৭টি। আর এতেই আইনটি পাস হয় এবং এই আইনের অধীনে অপরাধীদের এখন জরিমানা বা দুই বছরের কারাদণ্ড হতে পারে।

বিবিসি বলছে, ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর একের পর এক ঘটনার পর ডেনমার্কে এ আইন পাস করা হলো। মূলত একের পর এক কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোতে আলোড়ন সৃষ্টি হয়েছিল।

ডেনমার্ক এবং প্রতিবেশী সুইডেনে সাম্প্রতিক সময়ে বিতর্কিত এ ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। আর এটি ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরো বাড়িয়ে দেয়।

এর আগে গত আগস্টে ডেনমার্কের সরকার জানায়, আগুনে পুড়িয়ে বা অন্য কোনও উপায়ে কেউ যেন পবিত্র কোরআন অবমাননা না করতে পারেন— সেজন্য একটি আইন প্রস্তাব করতে যাচ্ছে তারা। এরমাধ্যমে কথিত বাকস্বাধীনতার নামে প্রকাশ্যে কেউ কোরআন পোড়াতে পারবে না।

মূলত কোরআন অবমাননার জেরে মুসলিম দেশগুলোর সঙ্গে ডেনমার্কের সম্পর্কের উত্তেজনা দেখা দেয়। সেই উত্তেজনা প্রশমনে এমন উদ্যোগ নেয় দেশটি। আর তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দেশটিতে পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করে আইন পাস হলো।

অবশ্য ডেনমার্ক ছাড়াও ইউরোপের আরেক দেশ সুইডেনেও সাম্প্রতিক মাসগুলোতে অসংখ্যবার কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। কেউ কেউ পাতায় আগুন লাগিয়ে অথবা পাতা ছিঁড়ে পবিত্র এ ধর্মগ্রন্থ অবমাননা করেছেন। এসব ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে মুসলিম দেশগুলো।

বিবিসি বলছে, পবিত্র কোরআন পোড়ানো বা অবমাননা বন্ধে ডেনমার্কের মতো সুইডেনের সরকারও একই ধরনের আইনের কথা বিবেচনা করছে। এছাড়া ডেনমার্ক এবং সুইডেন উভয়েই ব্লাসফেমি আইন বাতিল করেছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম