শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:২১

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ৫ মাস পর হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার
৫ মাস পর হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার
  সর্বশেষপ্রধান সংবাদনারী ও শিশু || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪

বন্দর প্রতিনিধি :নারায়নগঞ্জ  বন্দরে ১ সন্তানের জননী সাবিনা আক্তার পান্না (২৮) হত্যাকান্ডের ঘটনার দীর্ঘ ৫  মাস পর অবশেষে অভিনব কৌশলে  ঘাতক আব্দুর রহমান (৩০)কে  গ্রেপ্তার  করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ঘাতক আব্দুর রহমান বন্দর থানার নবীগঞ্জ  শান্তিবাগ এলাকার আব্দুল আজিজ প্রকাশের ছেলে। গ্রেপ্তারকৃতকে গত সোমবার (৪ মার্চ) দুপুরে ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করছে পুলিশ । এদিকে গ্রেপ্তারকৃত আসামী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি  আদালতে  হত্যাকাণ্ডের  দায় স্বীকার করে জবানবন্দী প্রদান করেছে। গত রোববার (৩ মার্চ) ঢাকা আশুলিয়া খেজুরটেক এলাকায়  অভিযান চালিয়ে ওই হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এর আগে গত ৪ অক্টোবর বিকেল ৪টায় বন্দর থানার নবীগঞ্জ শান্তিবাগ এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত সাবিনা আক্তার  পান্না বন্দর থানার নবীগঞ্জ শান্তিবাগ এলাকার রাজিব হোসেনের স্ত্রী। এ ব্যাপারে নিহত গৃহবধুর শাশুড়ি মাসুদা বেগম বাদী হয়ে ঘাতক খুনি আব্দুর রহমানকে আসামি করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।   মামলার তথ্য সূত্রে জানা গেছে,বন্দর থানার নবীগঞ্জ শান্তিবাগ এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী মাসুদা বেগমের সাথে একই এলাকার আব্দুল আজিজ প্রকাশের ছেলে আব্দুর রহমানের জমিজমা ক্রয়বিক্রয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৪ অক্টোবর বিকেল ৪টায় বিবাদী আব্দুর রহমানের বাড়ির সামনে জনৈক মোশাররফ হোসেন ভেন্ডারের মালিকানাধীন জমির পাশে মামলার বাদিনী ৩ বছরের অবুঝ নাতনি রোজামনি অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধূলা করছিল। ওই সময় আব্দুর রহমান তার বাসায় ঘুমিয়ে ছিল। বাচ্চাদের  খেলাধূলার কারনে ঘুমের ব্যাঘাত  সৃষ্টি হওয়ার জের ধরে আব্দুর রহমান ক্ষিপ্ত হয়ে মামলার বাদিনী নাতনিকে বকাঝকা করে  ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওই সময় শিশুটির কান্নাকাটি শব্দ পেয়ে তার মা সাবিনা আক্তার পান্না এর প্রতিবাদ করলে ওই সময় আব্দুর রহমান ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর থেকেই ঘাতক আব্দুর রহমান পলাতক থাকে। পরে বন্দর ফাঁড়ি পুলিশের উপ- পরিদর্শক আরিফ পাঠানসহ সঙ্গীও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার ( ৩ মার্চ) ঢাকা আশুলিয়া খেজুরটাক এলাকায় অভিনব কৌশলে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি আব্দুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ