শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩৮

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ৫ লাখ টাকা চাঁদার দাবীতে ক্যামিকেলের গোডাউনে তালা :গ্রেফতার ২
৫ লাখ টাকা চাঁদার দাবীতে ক্যামিকেলের গোডাউনে তালা :গ্রেফতার ২
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪

ফতুল্লায় ৫ লাখ টাকা চাঁদার দাবীতে ক্যামিকেলের গোডাউনে তালা লাগানোর অভিযোগে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা পঞ্চবটী মুসলিমনগর প্রেম রোড এলাকার গাফ্ফার(৩৫) ও জামাল মোল্লা (৫০)। বুধবার দুপুরে তাদের কে পঞ্চবটী মুসলিমনগর প্রেম রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার সকালে মুসলিমনগর প্রেম রোডস্থ ডি,এস করপোরেশন টানবাজার শাখার গোডাউনে ৫ লাখ টাকা চাদাঁর দাবীতে সন্ত্রাসীরা তালা মেরে দেয়। এ ঘটনায় টানাবাজার ডি,এস,কর্পোরশনের মালিক শারজাহান(৫৫) বাদী হয়ে গাফ্ফার(৩৫)জামাল মোল্লা (৫০),আকাশ(৩০) শফিক(২০),মিলন(২১) তানভীর (২২) হৃদয়(২০),আপন(২০) সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে। অভিযুক্তদের মধ্যে গাফ্ফার ও জামাল মোল্লা কে গ্রেফতার করেছে পুলিশ। মামলার বাদী শারজাহান জানায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে আকাশের নেতৃত্বে অভিযুক্ত সন্ত্রাসীরা প্রেমতলা রোডস্থা তার ক্যামিকেলের গোডাউনে এসে প্রভাবশালী এক নেতার নাম ভাঙ্গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। এ সময় গোডাউনের নিরাপত্তারক্ষার দ্ধায়িত্বে থাকা আলকাছ কে গোডাউন থেকে বের করে দিয়ে বাইরে দিক দিয়ে তালা মেরে দেয়। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে এসে বিষয়টির বিস্তারিত জেনে ফতুল্লা থানা পুলিশের সাহায্য গ্রহণ করেন। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, চাঁদার দাবীতে ক্যামিকেলের গোডাউনে তালা মেরে দেওয়ার ঘটনায় দুই চাঁদাবাজ কে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত অপর চাঁদাবাজদের গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ