বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:০৩

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিএনজি চালককে মারধর: চাঁদাবাজ সোহাগ বাহিনীর বিরুদ্ধে থানায় অভিযোগ
সিএনজি চালককে মারধর: চাঁদাবাজ সোহাগ বাহিনীর বিরুদ্ধে থানায় অভিযোগ
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

বন্দর প্রতিনিধি: বন্দরে দাবিকৃত চাঁদা না দেওয়ার অভিযোগে সিএনজি চালকদের মারধর করার অভিযোগ উঠেছে চাঁদাবাজ সোহাগ বাহিনীর বিরুদ্ধে। আহত হয়েছেন সিএনজি চালক রানা, তারেক ও স্বপন।
রবিবার রাতে বন্দর ১নং খেয়াঘাট সিএনজি স্ট্যান্ডে এ মারধরের ঘটনা ঘটেছে। এঘটনায় গুরুতর আহত সিএনজি চালক রানাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় বন্দর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের ভাই দুলাল।
অভিযুক্তরা হলেন নাসিক ২২নং ওয়ার্ড কাজীবাড়ি এলাকার কাজী সালাউদ্দিন মিয়ার ছেলে ঘার ব্যাকা কাজী সোহাগ, কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকার শাহীন, মদনগঞ্জ এলাকার রশিদ, কলাগাছিয়া নিংশ এলাকার আব্দুর রহমান, আকাশ ও কিমন খান সহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫জন।
অভিযোগ সূত্রে জানা গেছে, নামদারি যুবদল নেতা কাজী সোহাগ, আকাশ ও কিমন খান দীর্ঘদিন যাবৎ বন্দর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। চাঁদার বিরুদ্ধে দুলাল ও সিএনজি চালক রানা প্রতিবাদ করতে উল্লেখিত চাঁদাবাজরা নানা ভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এরই জের ধরে রবিবার রাত সোয়া ৯ টার দিকে বন্দর সিএনজি স্ট্যান্ডে পূনরায় চাঁদা চাইলে রানা প্রতিবাদ করলে সোহাগের নেতৃত্বে আকাশ, কিমন খান সহ উল্লেখিতরা এলোপাথাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে সোহাগের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে স্ট্যান্ড থেকে রানাকে তুলে নিয়ে কাটপট্রি এলাকায় গিয়ে হত্যার উদ্দেশ্যে করে ইলেকট্রিক শক দেয় এবং মাথায় ধারালো সুইচ গিয়ার দিয়ে এলোপাথাড়িভাবে আঘাত করে জখম করা হয়। পরে ডাকচিৎকারে লোকজন এগিয়ে আসলে উল্লেখিতরা খুনের হুমকি প্রদান করে এবং পূনরায় চাঁদা ওটাঠে বাধা দিলে পথেঘাটে যেখানে পাবে সেখানের হত্যার হুমকি দিয়ে চলে যায়। আহত অবস্থায় রানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করে এবং বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এবিষয় বন্দর থানার আইও এসআই হুমায়ন কবির জানান, মারধর করেছে ঘটনা সত্য। বন্দর সিএনজি স্ট্যান্ডে কাচাবাজার দোকানদারদের কাছ থেকে চাঁদা নিয়েছে কিছু দোকানদার বলছে এবং আরো কিছু তদন্ত বাকী আছে সেগুলো তদন্ত চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান