রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:২০

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

  সর্বশেষপ্রধান সংবাদবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
 বন্দর  প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের ২৪ ও ২৫ নং ওয়ার্ডের চৌরাপাড়া ঘন বসতিপূর্ণ এলাকা দিয়ে রেলের কর্ডলাইন নির্মাণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
 শুক্রবার ৮ আগস্ট সকালে চৌরাপাড়া কবি নজরুল প্রাইমারী স্কুলের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
 এতে বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, বন্দর নাগরিক কমিটি (বনাক) সাধারণ সম্পাদক কবির সোহেল, সাংবাদিক লতিফ রানা,  এডভোকেট নূর মোহাম্মদ, জহিরুল ইসলাম শাওন, মোহাম্মদ হোসেন, আবুল কালাম, শামিম সরদার, ইকবাল হোসেনসহ আরো অনেকে।
বক্তারা বলেন, নারায়ণগঞ্জ থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ। ৪টি সম্ভাব্য রুট নির্ধারণ করে ফিজিবিলিটি স্টাডি ও সার্ভের কাজ চললেও ঘন বসতিপূর্ণ এলাকা দেউলী চৌরাপাড়া এলাকা দিয়ে রেলের কর্ডলাইন স্থাপনের পরিকল্পনা চলছে। অথচ এখান দিয়ে কলকারখানাসহ হাজারো পাকা- আধা পাকা স্থাপনা রয়েছে। তাই চৌরাপাড়া এলাকায় কর্ডলাইন নির্মাণ করা হলে ব্যাপক ক্ষতির সম্মূখীন হবেন বাসিন্দারা। ক্ষতি এড়াতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে কর্ডলাইন নির্মাণের দাবি জানান এলাকাবাসী। তারা অভিযোগ করেন রেলের দুর্নীতিবাজরা তাদের দুর্নীতির মাধ্যমে পকেট ভারী করতে ঘন বসতিপূর্ণ এলাকা দিয়ে প্রকল্পটি নিতে চায়। এজন্য তারা এলাকাবাসীকে না জানিয়ে সভা করেছে। অথচ প্রকল্পটি ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে নেয়া হলে ব্যায় দুর্নীতি দুটোই কমতো।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লক্ষণখোলা বাজারে গিয়ে শেষ হয়। এসময় তারা “জান দিব জমি দিবনা”, “আবাসিক এলাকায় রেলের কর্ডলাইন মানি না মানবোনা”সহ নানা ধরনের স্লোগান দেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ