শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:১০

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী শামীম মিয়াকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রূপগঞ্জে ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী শামীম মিয়াকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর এক ঘটনায় পুলিশের হেফাজত থেকে ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী শামীম মিয়াকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার অনুসারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে কয়েকজন সদস্যকে আহত করা হয়। ঘটনাটি সোমবার গভীর রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলার পলাতক আসামি এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শামীম মিয়াকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালায় জেলা পুলিশ।ন সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামের নেতৃত্বে এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিনের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে শামীমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে হাতকড়া পরিয়ে পুলিশের পিকআপ ভ্যানে তোলা হলে হঠাৎ করে তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশকে ঘিরে ফেলে। তারা পুলিশের গাড়ির চাকা কেটে দেয় এবং শামীমকে ছাড়িয়ে নিতে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে হামলা চালিয়ে পুলিশ সদস্যদের ধাক্কাধাক্কি ও মারধর করে শামীমকে ছিনিয়ে নেয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। পরে ওই এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে শামীমের স্ত্রী সাথী আক্তারসহ মোট ১২ জনকে আটক করা হয়।
স্থানীয়দের মতে, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এখানে নিয়মিত মাদক, অস্ত্র ও সহিংস কর্মকাণ্ড সংঘটিত হয়ে আসছে, যা সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করেছে।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, “অভিযান চলাকালে শামীমকে গ্রেপ্তার করা হলেও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। পরবর্তীতে অভিযান চালিয়ে তার স্ত্রীসহ কয়েকজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত