শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:১০

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বাড়ির দলিল নিয়ে দ্বন্দ্বের জেরে ভাইকে কুপিয়ে হত্যা, আসামী বড় ভাই উজ্জল
বাড়ির দলিল নিয়ে দ্বন্দ্বের জেরে ভাইকে কুপিয়ে হত্যা, আসামী বড় ভাই উজ্জল
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করার ঘটনায় বড় ভাই উজ্জল (৩৮) কে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন নিহত ও অভিযুক্তের বাবা মো. বাবুল মিয়া।

শুক্রবার সকালে হত্যাকাণ্ডের ঘটনার পর মামলায় উল্লেখ করা হয়, নিহত মো. রাফি ওরফে মোহন (৩৪) বাদীর ছোট ছেলে। সে একজন গার্মেন্ট কর্মী। বড় ছেলে উজ্জল মিয়া পেশায় একজন অটোরিক্সা চালক এবং মাদকাসক্ত। উজ্জল গত কয়েকমাস ধরে বাড়ীর দলিল চেয়ে আসছিলো। দলিল দিতে রাজি না হওয়ায় ছোট ছেলে রাফি ওরফে মোহনকে দিয়েও বাবা বাবুল মিয়ার নিকট থেকে বাড়ীর দলিল নেওয়ার চেষ্টা করে। এতে করে উজ্জল নিহত রাফি ওরফে মোহনের ওপর ক্ষুদ্ধ হয়ে উঠে। এর জের ধরে শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ছয়টার দিকে বাদীর দ্বিতীয় তলার উত্তর-পূর্ব পাশের রুম থেকে নিহত মোহন বের হওয়া মাত্র অভিযুক্ত উজ্জল মিয়া পূর্ব পরিকল্পিতভাবে ধারালো বটি দিয়া মাথার দুই পাশে এবং পাছার ডান পাশে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এসময় নিহত মোহনের ডাক-চিৎকারে বাদী ও তার স্ত্রী সহ নিচ তলার ভাড়াটিয়ারা এগিয়ে এলে অভিযুক্ত উজ্জল ঘটনাস্থলে ধারালো বটি ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে গেলে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গেলে সকাল ১০ টার দিকে রাফি ওরফে মোহন মারা যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, মামলা হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত